Friday, February 6, 2026

Bangladeshi Tourist : বুস্টার নেওয়া থাকলে ভারতে যেতে RTPCR রিপোর্ট লাগবে না

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

করোনা আবহে এবার টুরিস্টদের জন্য বড় ঘোষণা। বুস্টার ডোজ (Booster Dose) নেওয়া থাকলে এখন থেকে বেনাপোল (Benapole) দিয়ে ভারতে যেতে আর  ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষার করে তার রিপোর্ট নিয়ে যেতে হবে না।  শনিবার অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি সকালেই  এই বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের (Police Immigration) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, যেসব যাত্রী করোনা টিকার দুটি ডোজ (Two Dose) নেওয়ার পর পরবর্তী বুস্টার ডোজ নিয়েছেন তাদের ভারতে যেতে হলে, তাদের আর ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআরের (RTPCR) রিপোর্ট লাগবে না।কিন্তু ভ্রমণ শেষে বাংলাদেশে ফিরে আসার সময় সে ভারত থেকে ৭২ ঘণ্টা আগের করা করোনা টেস্টের রিপোর্ট আনতে হবে।

এই প্রসঙ্গে ভারত ফেরত এক যাত্রী পরেশ বড়ুয়া বলেন, বুস্টার ডোজ দেওয়া থাকলে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় করোনা টেস্টের রিপোর্ট প্রয়োজন না হলেও ফেরার সময় টেস্ট রিপোর্ট দরকার। যদি দুই দেশে একই নিয়ম চালু হতো তাহলে সাধারণ যাত্রীরা অতিরিক্ত খরচের হাত থেকে খানিকটা হলেও রেহাই পেতেন।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে কর্মরত ডা. জাহিদুর রহমান জাহিদ বলেন, ভারত থেকে আসার সময় ভারতীয় এবং বাংলাদেশি উভয় যাত্রীদের আগের মতো ৭২ ঘণ্টার আরটিপিসিআরের রিপোর্ট বাধ্যতামূলক।

 

spot_img

Related articles

মোদির মতো জুমলা নয় মানুষের বাজেট: রাজ্যের উদাহরণ তুলে কেন্দ্রকে নিশানা তৃণমূলের

বিধানসভায় মানুষের বাজেট (Budget) পেশের পরের দিনে সেই বাজেটের ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। সঙ্গে ছিলেন...

আদালতকে প্রচারের জন্য ব্যবহার! বিহার ভোট নিয়ে PK-র মামলা খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

বিহার বিধানসভা নির্বাচনে ২৩৮টি আসনে লড়ে খাতা খুলতে পারেনি প্রশান্ত কিশোরের (Prashanta Kishor) দল জন সুরাজ পার্টি। এবার...

লক্ষ্মীর ভাণ্ডারের হারে বাড়বে বার্ধক্য ভাতাও, বিধানসভায় স্পষ্ট করলেন অর্থমন্ত্রী

লক্ষীর ভান্ডার এর সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের বার্ধক্য ভাতার প্রাপকদের ভাতাও একই হারে বাড়ছে। এ ব্যাপারে বিরোধীদের তোলা...

মর্মান্তিক! মর্গে স্ত্রী-সন্তান দেহ, SIR-শুনানিতে হাজির শিক্ষক!

এসআইআর (SIR) হেনস্থার আবহে আরও এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল মালদহ। শুনানিতে হাজিরা দিতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায়...