Monday, June 8, 2026

সেনা অভ্যুত্থানের আহ্বান পুটিনের, দূতাবাসেই মিলছে না সাহায্য, অভিযোগ ভারতীয়দের

Date:

Share post:

কিয়েভ ও খারকি দখল করে কী বললেন পুটিন? সব প্রতিবেশী দেশের অনুরোধ উপেক্ষা করে পুটিন বললেন, পদত্যাগ করুক সরকার। সেনাবাহিনী অভ্যুত্থান করুক। আমাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হামলা চলবে। এরই মাঝে ইউক্রেন নিয়ে রাষ্ট্রসঙ্ঘে ভোটাভুটির সিদ্ধান্ত। নিন্দা প্রস্তাব নিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। ভারত ও চিন ভোট দেয়নি। কিন্তু অধিকাংশ দেশই রাশিয়ার ভূমিকায় ক্ষুব্ধ। আমেরিকা জানিয়েছে, তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে না। তবে সবরকমের সাহায্য করবে। ব্রিটেনও পালটা অবরোধের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সকালে সব রীতিনীতি ভেঙে একটি বহুতলে হামলা চালিয়েছে রাশিয়া।

পড়ুয়া বা চাকরিজীবীদের অভিযোগ, ভারতীয় দূতাবাস থেকে অধিকাংশ জায়গায় সাহায্য মিলছে না। খাবার নেই। জল নেই। কীভাবে দেশে ফিরবেন তার কোনপ নিশ্চয়তা দিতে পারছে না।

রাশিয়ার মিসাইল হামলা আর বোমা বিস্ফোরণের পাশাপাশি ইউক্রেনও পালটা হামলা চালিয়েছে। প্রায় সাড়ে চার হাজার রুশ সেনাকে খতম করেছে। বেশ কিছু যুদ্ধবিমান আর হেলিকপ্টার নামিয়েছে। বাড়ি ছেড়ে কিয়েভের মানুষ মেট্রো স্টেশনে আশ্রয় নিচ্ছেন। সারাদিন ধরে মুহূর্মুহু আক্রমণ।

আরও পড়ুন:চলছে যুদ্ধ, কী বললেন ইউক্রেনে ভারতীয় রাষ্ট্রদূত?

 

Related articles

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...