Monday, May 4, 2026

India Team: লঙ্কানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় টিম ইন্ডিয়ার

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) পর শ্রীলঙ্কাদের (Srilanka) বিরুদ্ধেও দাপট অভ‍্যাহত ভারতের (India Team)। শনিবার ধর্মশালায় লঙ্কানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় টিম ইন্ডিয়ার। শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল রোহিত শর্মার ( Rohit Sharma) দল। সিরিজ ২-০ এগিয়ে ভারতীয় দল।

ফের হাফ সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার। তাঁর ৪৪ বলে অপরাজিত ৭৪ রানের ইংনিসটাই ভারতীয় দলের জয়ের ভিত গড়ে দিল। মূলত শ্রেয়সের জন্যই খোলা মনে চালিয়ে ব্যাটিং করে গেলেন রবীন্দ্র জাদেজা, সঞ্জু স্যামসনরা।
নিট ফল, শ্রীলঙ্কার দেওয়া ১৮৪ বিশাল টার্গেট তাড়া করতে নেমে, ১৭ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত। আর এই জয়ের সঙ্গে সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরে নিলেন রোহিত শর্মা অ্যান্ড কোং।

এদিন শ্রীলঙ্কা যে স্কোরবোর্ডে বড় রান তুলেছিল, তার জন্য কৃতিত্ব প্রাপ্য ওপেনার পাথুম নিশঙ্কা এবং অধিনায়ক দাসুন শনাকার। নিশঙ্কা ৫৩ বলে ৭৫ রানের ঝোড়ো ইংনিস খেলে দেন। শনাকার অবদান মাত্র ১৯ বলে অপরাজিত ৪৭ রান।
শ্রীলঙ্কা যে এত রান স্কোরবোর্ডে যোগ করবে, তার ইঙ্গিত ছিল শুরুতেই। ওপেনিং জুটিতে ৬৭ রান যোগ করে ভিত গড়ে দিয়েছিলেন নিশঙ্কা ও দানুষ্কা গুণতিলকা। কিন্তু গুণতিলকা ২৯ বলে ৩৮ রান করে আউট হওয়ার পর, কিছুটা পথ হারিয়ে বসেছিল শ্রীলঙ্কা। পরপর প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন চরিথা আসালঙ্কা, কামিল মিসারা ও দীনেশ চন্ডিমল। ফলে ১৫ তম ওভারে শ্রীলঙ্কার রান দাঁড়িয়েছিল ৪ উইকেটে ১০২ রান। ওই পরিস্থিতিতে পঞ্চম উইকেটে ঝড়ের গতিতে ৫৮ রান যোগ করে দলকে এই জায়গায় পৌঁছে দিয়েছিলেন নিশঙ্কা ও শানাকা।

রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতের। প্রথম ওভারেই আউট অধিনায়ক রোহিত। ১ রান করেন তিনি। আগের ম্যাচের নায়ক ঈশান কিষান ফের ঝড় তোলার ইঙ্গিত দিয়েও ১৫ বলে ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ৪৪ রানে ২ উইকেট। ক্রিজে সদ্য পা রাখা সঞ্জু রীতিমতো চাপে। বেশ নড়বড়ে দেখাচ্ছে তাঁকে। আগ্রাসন ও আত্মবিশ্বাসের অসাধারণ মিশেল ওই মুহূর্তে দেখা গেল শ্রেয়সের ব্যাটে। যা আত্মবিশ্বাস জোগাল সঞ্জুকেও। ২৫ বলে ঝোড়ো ৩৯ রান এল তাঁর ব্যাট থেকে। পাঁচে নেমে মাত্র ১৮ বলে ৪৫ রান করে নটআউট থাকলেন জাদেজা। কিন্তু আসল নায়ক সেই শ্রেয়স। প্রথম ম্যাচে অপরাজিত ৫৭ রানের পর এদিন অপরাজিত ৭৪! টি-২০ ফরম্যাটে নিজেকে ক্রমশ অপরিহার্য করে তুলছেন ডানহাতি মুম্বইকর।

আরও পড়ুন:Bengal: হায়দরাবাদের থেকে ২৩৫ রানে এগিয়ে বাংলা

Related articles

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে