Monday, May 18, 2026

“তাজ্যপুত্র” মন্তব্যে এবার শুভেন্দুকে আইনি নোটিশ কুণালের

Date:

Share post:

শুভেন্দু VS কুণাল লড়াই জারি। বরং, এই লড়াইয়ে আরও অন্যমাত্রা যোগ হল। রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারকে রাজনৈতিক ইস্যুতে বিঁধে আক্রমণ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যা নিয়ে অধিকারী পরিবারের তরফে কোট-কাছারি করা হয়েছিল। যদিও আদালত কক্ষে কোরআনের রাজনৈতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে করা মামলায় সেভাবে জাঁকিয়ে বসতে পারেনি অধিকারীরা।

কিন্তু লড়াই আইনি লড়াই থামছে কই? এবার বিজেপির তৎকাল নেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কিন্তু কেন?

পুরভোটের প্রচার উপলক্ষে সম্প্রতি শুভেন্দু আর কুণালের মধ্যে তরজা তুঙ্গে উঠেছিল। কাঁথি পৌরসভা ভোটের প্রচারে গিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুভেন্দু অধিকারীকে নিয়ে আক্রমণাত্মক রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন। কুনালের ভোট প্রচার ঝড়ে কার্যত চাপে পড়ে হতাশায় শুভেন্দু তাঁর রুচিবোধের পরিচয় দিয়ে ব্যক্তিগত কুৎসা নেমে পড়েন। এবং অবান্তর ভুলভাল মন্তব্য করেন।

শুভেন্দু সাংবাদিকদের বলেছিলেন, কুণাল ঘোষকে নাকি কোন এক সময় তাঁর বাবা ডাঃ কল্যাণ ঘোষ “ত্যাজ্যপুত্র” করেছিলেন। উত্তর দিতে দেরি করেননি কুণাল। তাঁর কথায়,
“আমাকে আমার বাবা ‘তাজ্যপুত্র’ করেছিলেন। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী শুভেন্দুকে নোটিশ পাঠিয়ে বলেছেন চিঠি পাওয়ার ৭২ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে পরবর্তী পদক্ষেপ নেব।”

এই প্রসঙ্গে তৃণমূল তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে শুভেন্দুকে কটাক্ষ করে লেখেন, “আমার বাবা ডাঃ কল্যাণ ঘোষ ১৯৯৫ সালে মারা যান। তখনও পর্যন্ত আমাকে তাজ্যপুত্র করেননি। পরে করেছেন কি না হয়ত শুভেন্দু জানে। আত্মীয় স্বজন, প্রতিবেশিরাও বলতে পারলেন না। যাক গে, কোর্টে দাঁড়িয়েই হয়ত শুভেন্দু আমার ‘তাজ্যপুত্র’ বিষয়টির নথিটথি দেখাবে। আয় ভাই কোর্টে আয়…, অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। শুভেন্দুর এই মন্তব্য থেকে পরিষ্কার ও কতটা মানসিক চাপে আছে। আমি তো বারবার বলছি, ও যতবার ‘হালুম’ বলতে যায়, সবাই শোনেন ‘ম্যাঁও।”

আরও পড়ুন- নারী দিবসে মহিলাদের জন্য দু’দিনের বিশেষ অধিবেশন আয়োজন নিয়ে স্পিকারকে চিঠি লকেটের

 

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...