Saturday, April 18, 2026

Municipal Election 2022: পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বহরমপুরে অধীরকে ঘিরে বিক্ষোভ-স্লোগান তৃণমূলের

Date:

Share post:

গড় বাঁচাতে রবিবার পৌরসভা ভোটের(Municipal Election) দিন গোটা বহরমপুর শহর চষে বেড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir ranjan Chowdhuri)। এবং যেখানেই গিয়েছেন, বিক্ষোভ সঙ্গী হয়েছে তাঁর। খাগড়ার ৭ নম্বর ওয়ার্ডে ভোট দিতে এলে তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। তাঁর গাড়ি আটকে তুমুল স্লোগান দিতে থাকেন তৃণমূল(TMC) কর্মী-সমর্থকরা।অধীরের গাড়ি আটকে রাস্তায় বসে যান তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়।

তৃণমূলের দাবি, অধীর চৌধুরী বহরমপুরে আসা থেকেই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছেন। তৃণমূল কর্মীদের হুমকি দিচ্ছেন। আর নিশ্চিত পরাজয় বুঝে ভোটের দিন সকাল থেকে বহরমপুরের বিভিন্ন জায়গায় মানুষের গণতান্ত্রিক অধিকার লুটের চেষ্টা করছেন। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী তৃণমূল সমর্থক ও ভোটারদের ভয় দেখাচ্ছেন। বুথে বুথে ঢুকে তৃণমূলের এজেন্টদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে অধীরের বিরুদ্ধে। তারই প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতিকে বিক্ষোভ দেখানো হয়েছে বলে দাবি তৃণমূলের। বেশ কিছুক্ষণ আটকে থাকার পর পুলিশের হস্তক্ষেপে অবশেষে ঘোরাওমুক্ত হন অধীর চৌধুরী।

 

Related articles

ভোট প্রচারে মহিলা ভোটারকে হুমকি কৌস্তভের! মানুষ জবাব দেবে, মন্তব্য রাজের 

বারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী (Kaustav Bagchi) ভোট প্রচারে গিয়ে মহিলাদের হুমকি দিচ্ছেন, এমনই মারাত্মক অভিযোগ আইনজীবী প্রার্থীর...

এয়ারফোর্সের বিমানের ‘হার্ড ল্যান্ডিং’, বন্ধ পুনে বিমানবন্দর

ফের বড়সড় বিপত্তি বিমানবন্দরে। শুক্রবার গভীর রাতে পুনেতে ভারতীয় বায়ুসেনার (Indian Air force) বিমানের ‘হার্ড ল্যান্ডিং’-এর ফলে কিছুক্ষনের...

রোড শো দিয়ে শনিবারের ভোটপ্রচার কর্মসূচি শুরু করবেন অভিষেক, রয়েছে জনসভাও 

শনিবারের ভোট প্রচারের শুরুতেই মুর্শিদাবাদ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে...

শনিবারের ভোট প্রচারে ৪ জনসভা মমতার, বিকেলে পদযাত্রা হাওড়ায় 

রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগে শেষ সপ্তাহান্তে আজ একাধিক জনসভা ও রোড শো রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...