Sunday, May 10, 2026

উৎসবের মেজাজে ভোট হুগলিতে, সম্প্রীতির ছবি বিভিন্ন ওয়ার্ডে

Date:

Share post:

সকাল থেকেই শান্তিপূর্ণ ভোটের ছবি ধরা পড়ল হুগলিতে। রবিবার, হুগলির (Hoogli) মোট ১২টি পুরসভায় ভোটগ্রহণ হয়। সকাল থেকেই দেখা যায় সাধারণ মানুষ উৎসবের মেজাজে শান্তিপূর্ণভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। এদিন পুলিশের (Police) ভূমিকাও ছিল খুবই সদর্থক। বিরোধীরা ভোটের আগে যতই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার দাবি তুলুক কিন্তু ভোটের দিন রাজ্য পুলিশ দেখিয়ে দিল তারাই অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট করাতে যথেষ্ট। প্রবীণ ভোটারা ভোট দিতে গেলে পুলিশ তাঁদের ব্যবস্থা করে দেয়।

এদিন কোন্নগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভোটে দেখা যায় সম্প্রীতির ছবি। ওই ওয়ার্ডের তৃণমূল (TMC) প্রার্থী কে বেবি, বিজেপি (BJP) প্রার্থী আশা দেবী ও সিপিআইএম (CPIM) প্রার্থী কাসুল্লা পদ্মাবতী একসঙ্গেই ভোটে কেন্দ্র পরিদর্শন করেন।

আরো পড়ুন: Kamarhati: বিরোধীদের আক্রমণ: কামারহাটিতে আহত তৃণমূলের প্রার্থী-এজেন্টরা, কমিশনে অভিযোগ শাসকদলের

ভোটের লাইনে মহিলা ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। ভোটের আগে বিজেপি বিভিন্ন জায়গায় হিংসার অভিযোগ করলেও হুগলির প্রত্যেকটি পুরসভায় এদিন বিরোধীর তাদের এজেন্ট দিতে পেরেছে।

ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ভোটার অর্জুন সিং (Arjun Singh)। সেই ওয়ার্ডে এবার বিজেপি (BJP) প্রার্থী করেছিল সৌরভ সিং-কে। যিনি আবার সম্পর্কে অর্জুন সিং-এর (Arjun Singh) ভাইপো। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগে ঘটে বিপত্তি। অর্জুনের সাজানো সংসাকে হানা দেন জ্যোতিপ্রিয় মল্লিক-পার্থ ঘোষরা। প্রথমে বিজেপির মনোনয়ন প্রত্যাহার করেন সৌরভ সিং। এরপর রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তৃণমূল কংগ্রেসের (TMC) বিধায়ক পার্থ ঘোষের উপস্থিতিতে শাসকদলের যোগ দেন সৌরভ সিং। ফলে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড যেখানে অর্জুন সিংয়ের বাড়ি, এবারের পুরভোটে সেখানে বিজেপির (BJP) কোনও প্রার্থী নেই।

 

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...