Saturday, June 27, 2026

Iskon – Eucraine : ‘হরে কৃষ্ণ’ শুনলেই বুকভরা আশা নিয়ে ছুটে যাচ্ছেন ইউক্রেনের বিপন্নরা

Date:

Share post:

হরে কৃষ্ণ ।

এই কৃষ্ণ নাম জপেই সুদূর ইউক্রেনে ক্ষুধার্তদের মুখে অন্ন তুলে দিচ্ছে ইসকন । যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখন শুধু ভারতীয়রাই যে অন্নহারা , গৃহহারা হয়েছেন তা নয়। যারা ইউক্রেনের আদি বাসিন্দা তারাও বাস্তুহারা । বহু পরিবারের একটুও অন্নের সংস্থান নেই । প্রিয়জনকে হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন অনেকে । আর তাদের সকলকেই খাওয়ানোর দায়িত্ব নিয়েছে ইসকন ইউক্রেন ।

আর ইসকনের এই সহযোগী মনোভাব দেখে ভারতীয় দূতাবাসের তরফ থেকেও একান্ত অনুরোধ করা হয়েছে ইসকনকে । ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের একটু অন্নের সংস্থান করে দিতে । তবে ইসকনের এই ত্রাণ শুধু যে ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ তা নয়। রাশিয়ান সেনার ভয়ে বহু ইউক্রেনবাসী দেশ ছেড়ে পালিয়ে চলে যাচ্ছেন হাঙ্গেরিতে । সেখানেও ইসকন ত্রাণশিবির খুলেছে। হাঙ্গেরিতে বসবাসকারী ইসকন ভক্তরা যে যার ঘর থেকে যতটা সম্ভব খাদ্য সামগ্রী এনে ত্রাণ শিবিরে মজুত করছেন।

জানা গিয়েছে সারা ইউক্রেন জুড়ে অন্তত ৫৪ টি ইসকনের কৃষ্ণ মন্দির রয়েছে। আর ইউক্রেনে নাকি কৃষ্ণ ভক্তের সংখ্যা সব থেকে বেশি।

রাখে হরি মারে কে!

ঈশ্বরের সন্তানকে তো ঈশ্বর নিজেই রক্ষা করবেন।

 

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...