Monday, May 18, 2026

Satellite Image: রাজধানীর দখল চাই, কিভের পথে ৫ কিমি দীর্ঘ আগ্রাসী রুশ বাহিনী

Date:

Share post:

যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে আলোচনায় বসতে সম্মত হয়েছে রাশিয়া(Russia) ও ইউক্রেন(Ukraine)। যদিও তাতে ইউক্রেনে রাশিয়ার সেনা সক্রিয়তায় কোনও ভাটা পড়েনি। বরং ইউক্রেনের রাজধানী কিভ দখল করতে আরও মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। এদিন সেই ছবি প্রকাশ্যে চলে এল। মার্কিন উপগ্রহ চিত্রে(Markin Satelight Image) দেখা যাচ্ছে রাজধানীর পথে অগ্রসর হচ্ছে রাশিয়ার পদাতিক সেনার বিশাল বহর।

সোমবার প্রকাশ্যে আসা উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, কিভের পথে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ রুশ সাঁজোয়া বাহিনী। যদিও প্রকাশিত ছবি অনুযায়ী এই রুশ বাহিনী কিভ থেকে অন্তত ৪০ কিলোমিটার দূরে রয়েছে। ছবির ভিত্তিতে মার্কিন সংস্থা জানিয়েছে রুশ পদাতিক বাহিনীর ওই নতুন বহরটি ইউক্রেনেরই শহর ইভানকিভের উত্তর-পূর্ব দিক থেকে কিভের রাস্তা শেভচেঙ্কা রোড ধরেছে। উপগ্রহের তোলা ছবিটি প্রযুক্তির সাহায্যে আরও বড় করে দেখা গিয়েছে প্রায় পাঁচ কিমি রাস্তা জুড়ে কিভের দিকে এগোচ্ছে ওই বাহিনী। বাহিনীতে রয়েছে ট্যাঙ্ক, জ্বালানি গাড়ি, অস্ত্র সজ্জিত গাড়িও। শুধু তাই নয়, অন্য একটি সূত্রের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী চেচেন যোদ্ধারাও এগোচ্ছে কিভের দিকে।

আরও পড়ুন:Eucraine-Russia : রাশিয়াকে জব্দ করতে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন নিয়ে ফের বৈঠক

এদিকে যুদ্ধ অবস্থা থেকে সমাধানের রাস্তা বের করতে আজ বেলারুশে আলোচনায় বসতে রাজি হয়েছে দুই দেশ। এদিকে রুশ সেনা যেভাবে কিভের দিকে এগোতে শুরু করে তাতে উদ্বেগ বাড়ছে। কিভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, রাশিয়ার বাহিনী রাজধানী শহরের দিকে আসছে জেনেও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা কিছু করতে পারছেন না। কারণ তাঁদের হাত বাঁধা। ভিতালি বলেছেন, যাঁরা আগে শহর ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের কথা আলাদা। যাঁরা যাননি তাঁদের আর কিভ থেকে বেরনোর কোনও উপায়ই নেই। কেন না শহরের চারপাশ ঘিরে রেখেছে পুতিনের বাহিনী।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...