Sunday, March 8, 2026

রাজ্যপালের মুখে বিরোধীদের কথা! কমিশনারকে ডেকে পুনর্নির্বাচনের দাবি ধনকড়ের

Date:

Share post:

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে রাজ্যের ১০৮ পুরসভা নির্বাচন(municipal election)। যদিও এই নির্বাচনে ব্যাপক হিংসার অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিরোধীরা। ডাকা হয়েছে বনধ। বিরোধীদের সুরই এবার শোনা গেল রাজ্যপালের(Govornar) গলায়। সোমবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে(Sourav Das) রাজভবনে তলব করে পুনর্নির্বাচনের দাবি জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

রবিবার রাজ্যের ১০৮ পুরসভার ভোটে কয়েকটি জায়গায় হিংসার খবর পেয়ে সন্ধ্যায় নির্বাচন কমিশনারকে তলব করে বিবৃতি জারি করেছিলেন রাজ্যপাল। সোমবার বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে পৌঁছন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সূত্রের খবর, সেখানে রাজ্যপাল তাঁকে প্রশ্ন করেন, হিংসার আশঙ্কা থাকা সত্বেও কেন তা রুখতে পারল না কমিশন? কেন ইভিএম ভাঙচুর ও অশান্তির ঘটনা ঘটল? এর পাশাপাশি পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এরপর নির্বাচন কমিশনারের কাছে বেশ কয়েকটি জায়গায় পুনর্নির্বাচন চেয়ে বসেন স্বয়ং রাজ্যপাল।

আরও পড়ুন:এর চেয়ে মরে যাওয়া ভাল: ভারতীয় দূতাবাসের ভুমিকায় ক্ষুব্ধ অসহায় পড়ুয়ারা

যদিও সূত্রের খবর, সৌরভ দাস রাজ্যপালকে জানিয়েছেন। এব্যাপারে একতরফা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যপালের নেই। জেলাশাসকদের পাঠানো রিপোর্টের ভিত্তিতে পুনর্নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কমিশন। পরে কমিশনের তরফে জানানো হয়, অনেকগুলো ইভিএম আংশিক ভেঙে গেলেও তা থেকে তথ্য বিনষ্ট হয়ে যায়নি। পাশাপাশি, জেলাশাসকরা জানিয়েছেন, ভোট গণনার সময় কোনও সমস্যা হবে না। এই কারণে সংশ্লিষ্ট বুথগুলিতে পুনর্নির্বাচন হচ্ছে না। দুটি বুথে আবার ভোট হবে। তবে স্বয়ং রাজ্যপালের এই পুনর্নির্বাচনের দাবিকে নজিরবিহীন বলে মন্তব্য করেছে ওয়াকিবহাল মহলের একাংশ।

spot_img

Related articles

‘অপয়া’ মোদি স্টেডিয়ামে আজ বিশ্বজয়ী হওয়ার লড়াই সূর্য- গম্ভীরদের

একমাস ধরে চলতে থাকা টুর্নামেন্টের সর্বশেষ দিন এসে উপস্থিত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium)আজ কুড়ি কুড়ি...

আজকের দিনটি কেমন যাবে? জেনে নিন ১২ রাশির ভবিষ্যৎ

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান ১২টি রাশির জাতকদের জীবনে নানা রকম প্রভাব ফেলতে পারে। কারও কর্মক্ষেত্রে সাফল্য ও আর্থিক...

‘আমি মায়াকভস্কি’, উৎপল সিনহার কলম

শেষ লেখা লিখলেন তিনি একটা চিরকুটে । " কাউকে দোষারোপ করবেন না , দয়া করে কোনো গুজব ছড়াবেন...

রাত পোহালেই বার কাউন্সিলের নির্বাচন! উত্তেজনার পারদ আইনজীবী মহলে

রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই আইনজীবীদের মহলে চড়ছে উত্তেজনার পারদ। রাত পোহালেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের...