Monday, May 4, 2026

Commercial Cylinder: একলাফে অনেকটাই বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

Date:

Share post:

একলাফে অনেকটাই বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ১৯ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় একলাফে ১০৮ টাকা বেড়েছে। কলকাতায় দাম বেড়ে রান্নার বাণিজ্যিক গ্যাসের  দাম দাঁড়ালো সিলিন্ডার পিছু ২ হাজার ৯৫ টাকা।

আরও পড়ুন:Abhishek: ত্রিপুরার অগ্নিদগ্ধ শিশুর পাশে অভিষেক, চিকিৎসা শুরু এসএসকেএম-এ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হল। উল্লেখ্য, গত বছরের ৬ অক্টোবরের পর বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনও হেরফের হয়নি। যদিও এই সময় পর্বে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১০২ মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। তবে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন চলায় দেশে পেট্রোল-ডিজেলে দাম অপরিবর্তিতই রয়েছে। তবে ফের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া হওয়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।

চলতি বিধানসভা নির্বাচন শেষ হবে ৭ মার্চ। তারপরই হু হু করে পেট্রোল ও ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কোনও কোনও মহলের অনুমান, বাড়িতে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে। চলতি আন্তর্জাতিক পরিস্থিতির কারণে  মুদ্রাস্ফীতিজনিত পরিস্থিতির মধ্যেই আরও বড়সড় ধাক্কা খেতে চলেছে সাধারণ মানুষ। পেট্রোল-ডিজেলের আরও এক দফা মূল্যবৃদ্ধি কার্যত নিশ্চিত।

Related articles

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
95 এগিয়ে
বিজেপি
193 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে