Thursday, May 14, 2026

Bhuban Badyakar: দুর্ঘটনার কবলে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

দুর্ঘটনায় আহত ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর।সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন ভুবন। ভর্তি হন সিউড়ির একটি হাসপাতালে। তবে হাসপাতালের চিকিৎসক সূত্রে খবর, ভুবনের আঘাত গুরুতর নয়।

আরও পড়ুন:Tarakeshwar Temple: সুখবর! মহা শিবরাত্রির পুণ্যতিথিতে ভক্তদের জন্য খুলল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ

সম্প্রতি চার চাকার গাড়ি কিনেছিলেন। সেটি চালানো শিখতে গিয়েই এই বিপত্তি। হঠাৎ গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারে। তাঁর বুকে এবং মুখে আঘাত লেগেছে। তাঁর বুকের এক্স-রে করানো হচ্ছে।

বাদাম বিক্রেতা থেকে জনপ্রিয় গায়ক হয়ে উঠেছেন বীরভূমের দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা ভুবন বাদ্যকার। তাঁর কাঁচা বাদাম বিক্রির সুর দেশ ছাড়িয়ে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশেও। এরই মধ্যে গায়কের দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন তাঁর লক্ষ লক্ষ গুণমুগ্ধ। শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...