Monday, May 11, 2026

HS Exam: এবছর উচ্চ মাধ্যমিকে বিশেষ কোভিড-বিধি, একনজরে নির্দেশিকা

Date:

Share post:

কোভিড (Covid) পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। অফলাইনেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)। তবে, বেশ কিছু কোভিড বিধি সংক্রান্ত কিছু বিশেষ নির্দেশ রয়েছে এবারের পরীক্ষায়। ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২০ এপ্রিল। দুপুর ২ টো থেকে বিকেল সওয়া ৫টা পর্যন্ত এই পরীক্ষা চলবে।

একনজরে সরকারি কোভিড বিধি-
• প্রয়োজনীয় দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি বেঞ্চে ২জন করে পরীক্ষার্থী বসানোর ব্যবস্থা করতে হবে স্কুলগুলিকে।
• কোনও পরীক্ষার্থী কোভিডের মতো কোনও সংরক্রামক রোগে আক্রান্ত হলে তাঁকে সবার থেকে আলাদা বসাতে পারেন।
• আক্রান্ত রোগীদের পরীক্ষার খাতাও পরীক্ষা শেষে আলাদা করে রাখতে হবে
• আলাদা প্যাকেটে ভরে উত্তরপত্র বিভাগের সহ-সচিবের কাছে পাঠাতে হবে।

আরও পড়ুন:Corona Update: রাজ্যের জন্য সুখবর! দু’বছর পর বাংলায় ১০০-র নিচে দৈনিক করোনা সংক্রমণ!

এর সঙ্গেই অন্যান্য বছরের মতো প্রবেশানুমতিপত্র বা অ্যাডমিট কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় নিয়ম থাকছে।
নির্দেশিকা অনুযায়ী, সঠিক অ্যাডমিট কার্ড না দেখাতে পারলে বা কোনও অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হবে।
প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে। পরীক্ষাকেন্দ্রের বাইরে ৫০মিটার পর্যন্ত কোনও অবাঞ্ছিত ব্যক্তির আনাগোনাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে, এবারও পরীক্ষার্থীরা নিজেদের স্কুলেই পরীক্ষা দেবেন।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...