Monday, May 11, 2026

Indian Railway:রেলযাত্রীদের জন্য সুখবর! হোলির আগে ফিরছে অসংরক্ষিত কোচ, চালু হল একাধিক বন্ধ হয়ে যাওয়া ট্রেন

Date:

Share post:

মার্চের শুরুতেই ভ্রমণপ্রেমী মানুষের জন্য সুখবর! বহু বন্ধ হয়ে যাওয়া ট্রেন (Train)ফের চালু হল ১লা মার্চ থেকে। রেলের(Railway) তরফে জানানো হয়েছে, অসংরক্ষিত কোচ (Unreserved Compartments)সমেত ট্রেনগুলিকে পুনরায় চালু করতে তৎপর ভারতীয় রেলওয়ে (Indian railway)। গত ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কুয়াশার কারণে যে ট্রেনগুলি স্থগিত ছিল, সেই ট্রেনগুলি আজ মঙ্গলবার থেকে ফের চালু হচ্ছে। অন্যদিকে হোলি উৎসবে যারা বেড়াতে যেতে চান বা নিজের বাড়ি ফিরতে চান তাঁদের জন্য বড় স্বস্তির খবর। কোভিড (COVID 19) মহামারী চলাকালীন ট্রেনগুলিতে অসংরক্ষিত কোচ বন্ধ করা হয়েছিল। এখন করোনা(Corona) পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অসংরক্ষিত কোচগুলি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অন্যদিকে বেশ কিছু বাতিল ট্রেনও পুনরায় চালু হচ্ছে। ২০২১ এর শীতকালে একাধিক দূরপাল্লার ট্রেন তিন মাসের জন্য বাতিল করে দেওয়া হয়েছিল পূর্ব রেলের(eastern railway) তরফে। সেই ট্রেনগুলি মার্চ মাস থেকে ফের চালু হচ্ছে। এর আগে ঘন কুয়াশার জেরে ১২টি ট্রেন তিন মাসের জন্য বাতিল করেছে পশ্চিম রেলওয়েও।

HS Exam: এবছর উচ্চ মাধ্যমিকে বিশেষ কোভিড-বিধি, একনজরে নির্দেশিকা

এক নজরে দেখে নেওয়া যাক নতুন করে চালু হওয়া ট্রেনের তালিকাঃ-

সাঁতরাগাছি থেকে থেকে আনন্দবিহার যাওয়ার এই দূরপাল্লার ট্রেন ২২৮৫৭ সাঁতরাগাছি – আনন্দবিহার এক্সপ্রেস, গত ৬ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ছিল। ১ মার্চ থেকে চালু হল এই ট্রেনটি।


১২৮৭৩ হাতিয়া – আনন্দ বিহার এক্সপ্রেস, এই দূরপাল্লার ট্রেন বাতিল ছিল গত ৩০ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ থেকে ফের গড়াল এই ট্রেনের চাকা । আনন্দবিহার থেকে সাতরাগাছি আসার দূরপাল্লার ট্রেনটি আজ ১ মার্চ পর্যন্ত বাতিল। ফের এই ট্রেন চালু হবে বলে রেল সূত্রে খবর। অন্যদিকে ১ মার্চ (মঙ্গলবার) থেকে একাধিক মেমু ট্রেনের পরিষেবা শুরু করতে চলেছে দক্ষিণ-পূর্ব রেল। ১২৮৭৪ আনন্দ বিহার – হাতিয়া এক্সপ্রেস আগামি ২ মার্চ থেকে ফের চালু হবে। ১৮১০৪ অমৃতসর – টাটানগর এক্সপ্রেস আগামি ৩ মার্চ থেকে ফের চালু হতে চলেছে। অবশ্য তিস্তা তোর্সা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেসও চালু হতে চলেছে মার্চ মাস থেকে।

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...