Sunday, May 31, 2026

উৎকণ্ঠা কাটিয়ে ইউক্রেন থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন ১৮২ জন ভারতীয়

Date:

Share post:

যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন। ক্রমশ জটিল হয়ে উঠছে পরিস্থিতি। বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কাও। এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে চলছে ‘অপারেশন গঙ্গা’। রোমানিয়ার বুখারেস্ট থেকে আজ সকালে মুম্বই পৌঁছন ১৮২ জন ভারতীয়। মুম্বই বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে।

আরও পড়ুন:Ukraine Russia:ইভানকিভ শহরের সেনাঘাঁটি গুঁড়িয়ে দিল রুশ সেনা, নিহত কমপক্ষে ৭০ সেনা

এখনও আটকে রয়েছেন অনেক ভারতীয়। তাঁদের মধ্যে সিংহভাগই পড়ুয়া। এই অবস্থায়, আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফেরাতে ইউক্রেনের প্রতিবেশী দেশে যাবেন চার কেন্দ্রীয় মন্ত্রী। এঁদের মধ্যে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যাবেন রোমানিয়া। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু যাবেন স্লোভাকিয়ায়। হাঙ্গেরি যাবেন পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরি। এবং অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিং পোল্যান্ডে যাবেন।

ভারতীয় দূতাবাসের তরফে নয়া নির্দেশিকায় আজ  ইউক্রেনে থাকা ভারতীয়দের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, “পড়ুয়া-সহ সমস্ত ভারতীয়দের বলা হচ্ছে আজকেই যত দ্রুত সম্ভব ইউক্রেন ছেড়ে যেন তাঁরা বেরিয়ে আসেন।” আরও জানানো হয়েছে, “যে ট্রেন পাওয়া যাচ্ছে তাতেই উঠে পড়ুন। ট্রেন না পেলেও অন্যভাবে বেরিয়ে আসুন।”

আজকের প্রকাশিত নির্দেশিকায় আরও জানানো হয়, “সকল ভারতীয়দের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন শান্ত থাকেন এবং সকলে একসঙ্গে থাকেন। প্রত্যাশিত ভাবেই রেল স্টেশন গুলিতে খুব ভিড় হবে, তাই সকলকে বলা হচ্ছে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে।” চারিদিকে যুদ্ধ এবং হিংসাত্মক পরিবেশে ভারতীয় দূতাবাস আরজি জানিয়েছেন,”বিশেষত সকলকে অনুরোধ করা হচ্ছে যেন কেউ কোনওরকম আক্রমণাত্মক আগ্রাসী আচরণ না করেন। রেল স্টেশনের ভিড়ের মধ্যে কেউ যেন ধৈর্য্য না হারান।”

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...