Thursday, May 14, 2026

Birbhum:বীরভূম পুরভোটে সবুজ ঝড়, ১টি আসনে মুখরক্ষার জয় বামেদের

Date:

Share post:

গণনার শুরুতেই বীরভূমে সবুজ ঝড়। জেলার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই জয়ী হয় তৃণমূল। তবে এরইমধ্যে একটি ওয়ার্ডে মুখ রক্ষার জয় পেল বামেরা। বিজেপিকে শূন্য করে জেলার পাঁচটি পুরসভার ৯৩টি ওয়ার্ডের মধ্যে ৯২টি তৃণমূল দখল করেছে তৃণমূল। শুধুমাত্র রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে নিকটতম প্রতিদ্বন্দ্বিকে হারিয়ে জয়ী হন বাম প্রার্থী সঞ্জীব মল্লিক।

আরও পড়ুন: পাহাড়ে শূন্য বাম – বিজেপি, দার্জিলিং পুরসভা দখল হামরো পার্টির


বীরভূম জেলার সিউড়ি, সাঁইথিয়া ,দুবরাজপুরের ও বোলপুর পুরসভায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস। এই চার পুরসভায় একক সংখ্যাগরিষ্টতা পায় তৃণমূল।

অন্যদিকে রামপুরহাট পুরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ৫টিতে আগেই জয়লাভ করে তৃণমূল। ১৩টি ওয়ার্ডে ভোট হয়। সেই ১৩টির মধ্যে ১২টিতেই সংখ্যাগরিষ্টতা পায় তৃণমূল। তবে একটি ওয়ার্ডে সিপিএম প্রার্থী সঞ্জীব মল্লিক জয়লাভ করেন।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...