Thursday, May 7, 2026

ssc-agitation : চাকরিপ্রার্থীদের নবান্ন আভিযানের ডাক, কলেজস্ট্রিটে মিছিল আটকাল পুলিশ

Date:

Share post:

পুলিশের  অনুমতি ছিল না। তার পরেও নবান্ন অভিযানের ডাক দিয়ে কলেজ স্ট্রিটে রাস্তা আটকে মিছিল শুরু করেছিলেন চাকরি চাকরিপ্রার্থীরা। ফলে মিছিল কিছুদূর এগোনোর পরেই রাস্তা আটকাল পুলিশ।  এর ফলে বৃহস্পতিবার সকালে কলেজ স্ট্রিট চত্বরে ধুন্ধুমার বেধে যায়।

অবিলম্বে এসএসসি পরীক্ষার নোটিফিকেশন জারি  করতে হবে এবং সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে নবান্ন অভিযানের ডাক  দিয়েছিলেন বিক্ষোভকারীরা। কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়। কিছুদূর এগোতেই  কলেজ স্কোয়ারে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। জানা গিয়েছে বিক্ষোভকারীদের পুলিশ বার বার বোঝানোর চেষ্টা করে। নবান্ন অভিযান বন্ধ করার জন্য পুলিশের তরফে আবেদন জানানো হয়েছিল। কিন্তু  সেই আলোচনায় সাড়া না দিয়ে চাকরি প্রার্থীরা পুলিশের সঙ্গে  ধস্তাধস্তি শুরু করে দেয়।  বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...