Thursday, May 7, 2026

Bcci: বোর্ড প্রশাসনে রদবদল, নতুন জেনারেল ম্যানেজার হতে চলেছেন আবে কুরুভিল্লা

Date:

Share post:

বিসিসিআইয়ের (Bcci) নতুন জেনারেল ম্যানেজার হতে চলেছেন ভারতের প্রাক্তন পেসার আবে কুরুভিল্লা (Abey Kuruvilla)। ধীরাজ মালহোত্রার ছেড়ে যাওয়া পদে বসতে চলেছেন তিনি। গত বছর জাতীয় নির্বাচক করা হয়েছিল কুরুভিল্লা। সেই পদ ছেড়ে দিয়েছেন তিনি। বুধবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে জেনারেল ম্যানেজার হিসাবে তাঁর নাম অনুমোদন করা হয়েছে।

কয়েক মাস আগেই জেনারেল ম্যানেজারের পদ ছেড়েছেন ধীরাজ। বর্তমানে তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত। গত বছর অজিত আগারকরকে পিছনে ফেলে পশ্চিমাঞ্চলের নির্বাচক হয়েছিলেন কুরুভিল্লা। কিন্তু জাতীয় স্তরে নির্বাচক হিসেবে পাঁচ বছর পূর্ণ হওয়ায় সেই পদ তাঁকে ছাড়তে হয়। এর আগে জুনিয়র জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন কুরুভিল্লা।

ভারতের হয়ে ১০টি টেস্ট খেলেছেন কুরুভিল্লা।

 

Related articles

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...