Thursday, May 7, 2026

ফের ধাক্কা খেলো শেয়ারবাজার, ৩৬৬ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৫,১০২.৬৮ (⬇️ -০.৬৬%)

🔹নিফটি ১৬,৪৯৮.০৫ (⬇️ -০.৬৫%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধপরিস্থিতির প্রভাব ব্যাপক ভাবে পড়তে শুরু করেছে ভারতের বাজারে লাগাতার নিম্নমুখি হয়ে ৫৫ হাজারে এসে দাড়িয়েছে সেনসেক্স। বৃহস্পতিবার বাজার খানিকটা আশার আলো দেখলেও দিনের শেষে হুড়মুড়িয়ে নামল বাজার। দিনের শেষে ৩৬৬ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। ১০৭ পয়েন্ট নেমেছে নিফটিরও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৩৬৬.২২ পয়েন্ট বা -০.৬৬ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৫,১০২.৬৮। এনএসই নিফটি (NSE Nifty) -১০৭.৯০ পয়েন্ট বা -০.৬৫ শতাংশ নেমে হয়েছে ১৬,৪৯৮.০৫।

Related articles

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...