আইলিগের ( I-League) দ্বিতীয় পর্যায় জয় দিয়ে শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব ( Mohammedan Sporting Club)। বৃহস্পতিবার তারা ২-০ গোলে হারাল আইজল এফসিকে (Aizawl Fc)। সাদা-কালো ব্রিগেডের হয়ে গোল দুটি করেন জোসেফ।


ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় চেরোনিশেভের দল। যার ফলে ম্যাচের ২৬ মিনিটের মাথায় গোল করে মহামেডানকে ১-০ গোলে এগিয়ে দেন মার্কাস জোসেফ। এরপর ৩৪ মিনিটে মাথায় ফের গোল করে মহামেডানকে ২-০ এগিয়ে দেন জোসেফ। নিকলার পাস থেকে গোল করে যান তিনি। দ্বিতীয়ার্ধে দুটো টিমের মধ্যেই চলে তুল্য মূল্য লড়াই। দুটো টিমই গোল করার অনেক সুযোগ পায়, কিন্তু কোনও দলই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। যার ফলে শেষ অবধি খেলা শেষ হয় ২-০ গোলেই।
আরও পড়ুন:Atk Mohunbagan: চেন্নাইয়ানকে হারিয়ে আইএসএলের সেমিফাইনালে পৌঁছে গেল বাগান ব্রিগেড
















