Tuesday, March 3, 2026

Madhyamik Exam: সোমবার শুরু মাধ্যমিক, প্রত্যেক পরীক্ষার্থীকেই মাস্ক পরে বসতে হবে 

Date:

Share post:

আগামিকাল , সোমবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) । শেষ হবে ১৬ মার্চ। কোভিড বিধি মেনে প্রত্যেক পরীক্ষার্থীর মাস্ক পরে পরীক্ষায় বসা বাধ্যতামূলক। অতিমারির জেরে গত বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। ২০২০ সালের পর ফের এবছর পরীক্ষা হতে চলেছে।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গতবারের তুলনায় ৫০ হাজার বেশি পরীক্ষার্থী মাধ্যমিক দিচ্ছে। মোট পরীক্ষার্থী ১১,২৬,৮৬৩।

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে তাই পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বেশি। ২০২০ সালে পরীক্ষা কেন্দ্র সংখ্যা ছিল ২৮৩৯টি। এ বার

পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৯৪টি। স্বাভাবিকভাবেই বাড়াতে হয়েছে পরীক্ষকের সংখ্যাও। মোট পরীক্ষক ৫৩,১৭৩ জন। গত বার ছিল তা ৫০,৫৫৮ জন।

 

পর্ষদ জানিয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে পরীক্ষার সময়ে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকবে । পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে থেকে সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হতে পারে । মোবাইল, ক্যালকুলেটর এবং স্মার্ট ঘড়ি নিয়ে পরীক্ষা দিতে বসা যাবে না। শুধু পরীক্ষার্থী নয় শিক্ষকদেরও পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে মোবাইল জমা রাখতে হবে।

 

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...