Sunday, May 17, 2026

বেনজির: তৃতীয় লিঙ্গ-সমকামীদের নিয়ে আলাদা শাখা সংগঠন গঠনের প্রস্তাব পাশ জেলা সম্মেলনে

Date:

Share post:

সদ্য শেষ হল সিপিআইএমের (CPIM) ২৫তম কলকাতা জেলা সম্মেলন। এখানেই এই বিষয়টি নিয়ে আলোচনা করেন অপ্রতিম রায় (Apratim Ray)। আলিপুর ক্যাম্পাসে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে দলের সঙ্গে যুক্ত হন হাওড়ার বাসিন্দা অপ্রতিম। এসএফআই (SFI) থেকে সিপিআইএমের সঙ্গে যুক্ত হওয়া তাঁর। পৃথক সংগঠনের প্রস্তাব উত্থাপন করেন কনীনিকা ঘোষ বসু। মূল ধারার রাজনৈতিক দল হিসেবে প্রথম সিপিআইএম-এ ধরনের প্রস্তাব পাশ হল।

আরও পড়ুন-CPIM: কলকাতা জেলা সম্মেলনের শেষ দিনে বিস্ফোরক স্বীকারোক্তি, কী বললেন সূর্যকান্ত!

সিপিএমের কলকাতা জেলা কমিটির সম্মেলনে এলজিবিটি (LGBT) সংক্রান্ত প্রস্তাব তোলা হয়। এ বিষয়ে আলোচনা করেন এলজিবি কমিউনিটিরই অপ্রতিম রায়। তৃতীয় লিঙ্গ, সমকামী, রূপান্তরকামী, উভকামীদের জন্য শাখা সংগঠনের প্রস্তাব পাশ হয়। দেশের ইতিহাসে এই ঘটনা বেনজির। রাজনৈতিক দলে পুরুষ ও মহিলা সংগঠন থাকলেও, যে জন আছেন মাঝখানে, তাকে নিয়ে ভাবা হয় না বলেই এতদিন অভিযোগ ছিল। সিপিআইএম-র (CPIM) দাবি, দীর্ঘদিন ধরেই তারা এই বিভেদের বিরুদ্ধে লড়ছে। এই প্রস্তাব পাশ নতুন দিশা দেখাবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...