Monday, June 8, 2026

ফের গ্রেনেড হামলা শ্রীনগরে, মৃত এক, আহত বহু

Date:

Share post:

ফের গ্রেনেড হামলা জম্মু-কাশ্মীরের শ্রীনগরে (Grenade Attack In Srinagar)। শ্রীনগরের একটি ভরা বাজার এলাকায় গ্রেনেড হামলায় নিহত হয়েছে একজন। আহত হয়েছেন প্রায় ২০ জন। একজন পুলিশ কর্মী সহ বেশিরভাগ নাগরিকরা আহত হয়েছেন।

শ্রীনগরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাকেশ বালাওয়াল বলেন, ৭০ বছর বয়সী এক ব্যক্তি গ্রেনেড (Grenade Attack In Srinagar) বিস্ফোরণে নিহত হয়েছেন। সিআরপিএফ বলেছে, হামলার লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনী এবং পুলিশ কর্মীরা। বিশেষ করে যারা রাজধানীর আমিরা কাদাল এলাকায় দায়িত্বে ছিলেন সেই নিরাপত্তা রক্ষীরাই ছিল এই গ্রেনেড বিস্ফোরণে লক্ষ্য।

আরও পড়ুন-ভারতীয়দের উদ্ধারে হাঙ্গেরি থেকে শেষ বিমান কবে? নির্দেশিকা জারি দূতাবাসের

ডিআইজি সিআরপিএফ, কিশোর প্রসাদ বলেন, , এই ঘটনায় কোনও জওয়ান আহত হওয়ার কোনও খবর নেই৷ তবে কিছু সাধারণ নাগরিক আহত হয়েছে এই গ্রেনেড হামলায়। এরপরই শ্রীনগরের মেয়র জুনায়েদ আজিম মাট্টু টুইটারে লেখেন, হরি সিং হাই স্ট্রিটে গ্রেনেড হামলার তীব্র প্রতিবাদ জানাই। এই আহতদের সুস্থতার জন্য আমার প্রার্থণা রইল৷ তবে এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি৷

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...