Thursday, May 14, 2026

P V Sindhu: কাঁচা বাদামে মজলেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, মুহূর্তে ভাইরাল ভিডিও

Date:

Share post:

তাঁকে বারবার ব্যাডমিন্টন (Badminton) কোর্টে প্রতিপক্ষে ধরাশায়ী করতে দেখা গেছে। দেশের হয়ে খেলার মাঠে লড়াই করে জিতে নিয়েছেন সেরার খেতাব। শিরোনামে এসেছেন বহুবার, তবে এবার খেলা নয় নাচের জন্য ভাইরাল (Viral)  হলেন পিভি সিন্ধু (P V Sindhu)। বাদামকাকু মানে ভুবন বাদ্যকরের (Buban Badyakar) ভুবন বিখ্যাত ‘কাঁচা বাদাম’ গানে নাচলেন সিন্ধু (P V Sindhu)।

তাঁকে র‍্যাকেট হাতে সজোরে স্ম্যাশ করতে দেখা যায়। তিনি কোটি কোটি ভারতীয়র অনুপ্রেরণা। কিন্তু অলিম্পিকে জোড়া পদকজয়ী এই শাটলার এবার যা করলেন তা দেখে হতবাক নেটিজেন মহল। চারিদিকে যখন বাদাম গানের জ্বরে ভুগছেন প্রায় প্রত্যেকেই তখন সেই তালিকায় নাম তুললেন ব্যাডমিন্টন (Badminton) তারকা পিভি সিন্ধুও ( P V Sindhu)। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গানে নেচে তিনি মন জয় করলেন নেটিজেনদের।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বাজছে সেই বিখ্যাত গান ‘পায়ের তোড়া, হাতের বালা, থাকে যদি সিটিগোল্ড চেন, দিয়ে যাবেন, সাথে সমান সমান বাদাম পাবেন…’ আর সেই গানে তুমুল নাচছেন সিন্ধু। প্রিয় তারকাকে এহেন অবতারে দেখে হতবাক হয়েছেন তাঁর অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল এই ভিডিও।

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...