Thursday, March 5, 2026

বেনজির: বিজেপির পরিকল্পিত বিক্ষোভে অধিবেশনে চূড়ান্ত বিশৃঙ্খলা, সাংবিধানিক দায়বদ্ধতা পালন রাজ্যপালের

Date:

Share post:

বেনজির! বিধানসভার অধিবেশন ভন্ডুল করতে চেয়ে চূড়ান্ত নাটক বিজেপি-র। সোমবার, প্রথা মেনে প্রথমে বি আর আম্বেদকারের মূর্তিতে মালা দেন রাজ্যপাল, স্পিকার ও মুখ্যমন্ত্রী। এরপর অধিবেশন কক্ষে ঢোকেন তাঁরা। বিধানসভার বাজেট অধিবেশন শুরুর প্রক্রিয়া হয়। কিন্তু রাজ্যপালের স্বাগত ভাষণের আগেই ওয়েল নেমে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি (BJP) বিধায়করা। রাজ্যে সন্ত্রাসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তাঁরা। ভাষণ দিতে না পেরে বারবার চলে যেতে চান রাজ্যপাল। কিন্তু রাজ্যপাল যদি বাজেট অধিবেশনের স্বাগত ভাষণ না দিয়ে চলে যান, তাহলে সাংবিধানিক জটিলতা দেখা দেবে। এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) নিজে তাঁকে হাতজোড় করে ভাষণের শেষ লাইন পড়ে দিতে অনুরোধ করেন। তৃণমূলের মহিলা বিধায়করাও রাজ্যপালকে বারবার অনুরোধ করতে থাকেন।

এই পরিস্থিতিতে স্পিকার গোলমাল থামতে বারবার উদ্যোগ নেন। কিন্তু বিজেপি বিধায়করা সেই কথায় কর্ণপাত করেননি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলতে থাকে স্লোগান।

এই পরিস্থিতিতে একবার দেখা যায় পরিষদীয় মন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীকে ডেকে কথা বলেন রাজ্যপাল। কিন্তু বিক্ষোভ থামার কোনও লক্ষণ দেখা যায়নি। এরপরে বিধানসভার অধিবেশন কক্ষের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। শেষে মুখ্যমন্ত্রীর অনুরোধ মেনে ভাষণের শেষ লাইন পড়ে বেরিয়ে যান রাজ্যপাল।

আরও পড়ুন:BJP Meeting: বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে গোপন বৈঠকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

দুটো থেকে তিনটে বিধানসভায় থাকার কথা ছিল রাজ্যপালের। তিনটে বাজার কয়েক মিনিট আগেই রাজ্যপালের বিদায়ের বিউগল বেজে ওঠে। তার মধ্যেই স্বাগত ভাষণের শেষ লাইন পড়ে সাংবিধানিক দায়বদ্ধতা পালন করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। এরপর বেরিয়ে যান তিনি। প্রথা মেনে বেরিয়ে এসে তাঁকে বিদায় জানান অধ্যক্ষ ও মুখ্যমন্ত্রী। তবে, তখন অধিবেশন ঘিরে বিক্ষোভ চালাতে থাকেন বিজেপি বিধায়করা।

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...