Thursday, May 14, 2026

UP election 2022: ভোট গণনার আগে বারাণসীতে EVM চুরির বিস্ফোরক অভিযোগ অখিলেশের

Date:

Share post:

সোমবার শেষ হয়েছে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের নির্বাচন। আগামী ১০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ভোটগণনা। কিন্তু উত্তরপ্রদেশের ভোটগণনার ৩৬ ঘণ্টা আগে কার্যত বোমা ফাটালেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, বারাণসী থেকে ইভিএম সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। ভোট গণনায় কারচুপি হতে পারেও বলেও আশঙ্কা করেছেন তিনি। যদিও অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে ফের সরকার গঠন করবে বিজেপিই। তবে অখিলেশের দাবি,  ৩০০-রও বেশি আসনে জয়ী হয়ে ক্ষমতায় আসবে সমাজবাদী পার্টি।

টুইটে অখিলেশ লেখেন, ‘বারাণসীতে ইভিএম ধরা পড়ার খবর উত্তরপ্রদেশের প্রতিটি বিধানসভাকে সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে। ভোট গণনায় কারচুপির চেষ্টা নস্যাৎ করতে সমাজবাদী পার্টি জোটের সকল প্রার্থী ও সমর্থকদের ক্যামেরা নিয়ে প্রস্তুত থাকতে হবে। যুব সম্প্রদায় গণতন্ত্র ও ভবিষ্যৎ রক্ষার্থে ভোট গণনায় সৈনিক হয়ে উঠুন!’

যদিও অখিলেশের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বারাণসীর জেলাশাসক কৌশলরাজ শর্মা। তাঁর কথায়, ভোটের ফলাফলে আগে অশান্তি ছড়ানোর লক্ষ্যে কোনও কোনও দল এই ধরনের গুজব ছড়াচ্ছে। তিনি অবশ্য ইভিএম নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করছেন। তবে তাঁর দাবি, এই যন্ত্রগুলি গণনার দায়িত্বে থাকা কর্মীদের প্রশিক্ষণেই ব্যবহৃত হয়। এবং এগুলি কোনও ভাবেই ভোটের সময় ব্যবহার করা হয়নি।

আরও পড়ুন- কয়লা পাচারকাণ্ড: বিকাশ মিশ্রের জামিনের আবেদন খারিজ আদালতের

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...