Thursday, May 14, 2026

jammu-kashmir : উপত্যকায় বড়সড় নাশকতার ছক জঙ্গিদের?  গোপন গোয়েন্দা রিপোর্ট ফাঁস

Date:

Share post:

জম্মু ও কাশ্মীর উপত্যকায় (jammu & kashmir )  বড়সড় নাশকতার ছক বানচাল।  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার  গোপন রিপোর্টে  এমনই তথ্য জানানো হয়েছে।  জানা গিয়েছে জম্মু-কাশ্মীর জুড়ে ছড়িয়ে পড়েছে জঈশ-ই-মহম্মদ গোষ্ঠীর জঙ্গিরা (pakistani miilitant )।  কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে , জম্মু ও কাশ্মীরের  কিরেন সেক্টর এলাকার  ঘন জঙ্গল দিয়ে  গত ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি দু’টি দলে ভাগ হয়ে উপত্যকায় ঢুকেছে  প্রায় ১২ থেকে ১৫ জন জঙ্গি।  রিপোর্টে আরো  জানানো হয়েছে আপাতত ওই জঙ্গিরা  কাশ্মীরের সোপর এবং বন্দিপুরা সেক্টরে  আত্মগোপন করে রয়েছে ।

এরা প্রত্যেকেই অত্যন্ত প্রশিক্ষিত জঙ্গি। এদের কাছে  প্রচুর পরিমাণে অত্যাধুনিক অস্ত্র মজুত রয়েছে বলেও খবর। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে উপত্যকা জুড়ে ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা নিয়ে এরা এসেছে। উপত্যকায় কোন কোন এলাকায় যে তারা গা ঢাকা দিয়ে রয়েছে তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

এই খবরে স্বভাবতই  রীতিমতো চিন্তায় কেন্দ্রীয় গোয়েন্দারা। জঙ্গিদের গোপন পরিকল্পনা জানার চেষ্টা চলছে।  তারা নিজেদের মধ্যে কীভাবে যোগাযোগ রাখছে,  কোন সাঙ্কেতিক ভাযায় খবর আদান প্রদান হচ্ছে, তাদের পরবর্তী পদক্ষেপ কী  এসবই গোয়েন্দারা জানার চেষ্টা করছেন।

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...