Thursday, May 14, 2026

সম্প্রীতির নজির! পাক মহিলা ও ৯ বাংলাদেশিকে উদ্ধার করল ‘অপারেশন গঙ্গা’

Date:

Share post:

অপারেশন গঙ্গায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ৯ জন বাংলাদেশি সমেত এক পাক মহিলাকে উদ্ধার করল ভারত। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে অপারেশন গঙ্গার মাধ্যমে এক পাক মহিলা, নেপাল ও তিউনিসিয়ার পড়ুয়াদেরও উদ্ধার করা হয়।

আরও পড়ুন:Soybean Oil Crisis: রশিদ ছাড়া বিক্রি হবে না সয়াবিন তেল

এদিন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া পাক মহিলাকেও উদ্ধার করল ভারত। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কিভের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন আসমা শফিক নামে ওই মহিলা। পশ্চিম ইউক্রেন থেকে ওই পাক মহিলাকে উদ্ধার করে ভারতীয় উদ্ধারকারী দল।

অপারেশন গঙ্গা-র মাধ্যমে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারকাজ চলছে। বুধবার রাশিয়ার চেরনিহিভ, সুমি, খারকভ, মারিওপোল এবং জাপরজিয়া- এই পাঁচ শহরে যুদ্ধবিরতির কথা জানানো হয়। ওই সময়ে মানবিক করিডর মধ্যে দিয়ে সুমিতে আটকে থাকা সাড়ে ছশোরও বেশি ভারতীয় পডুয়াকে উদ্ধার করা হয়। সবাইকেই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...