Thursday, May 14, 2026

Russia-Ukraine : খারকিভে শপিংমলে রুশ মিসাইল হামলা , মৃত ২ মহিলা ও ২ শিশু

Date:

Share post:

ফের ইউক্রেনের খারকিভ শহরে হামলা চালাল রাশিয়া । পরপর গোলাবর্ষণ চলতে লাগল। বৃহস্পতিবার একটি শপিং মলের উপর এসে পড়ে রুশ মিসাইল । এই ঘটনায় দুই মহিলা ও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে । মিসাইলের আঘাতে জখম হয়েছেন আরো অনেকে। তীব্র বিস্ফোরণে শপিং মল সংলগ্ন বেশ কিছুটা এলাকা আগুনে পুড়ে গিয়েছে । এদিন ইউক্রেনীয় সেনা পাল্টা আক্রমণ চালিয়েছে বলে খবর মিলেছে। ইউক্রেনীয় সেনার গোলাবর্ষণে দুটি রাশিয়ান ট্যাঙ্কার ধ্বংস হয়ে গিয়েছে।

 

যুদ্ধের প্রথম দিন থেকেই রাশিয়ার আক্রমণের লক্ষ্য ছিল খারকিভ শহর। লাগাতার আক্রমণ চলেছে খারকিভ শহরকে ঘিরে। প্রায় বিধ্বস্ত এই শহরটির উপর এখনো নিরন্তর হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনাবাহিনী। এদিন শপিং মলের ভিতর হামলার ঘটনায় ২ শিশুসহ যে দুজন মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের পরিচয় এখনো জানা যায়নি । তারা স্থানীয় বাসিন্দা বলে মনে করা হচ্ছে। তবে বিদেশি নাগরিক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না । সম্ভবত তারা কেনাকাটা করতে সেখানে এসেছেন বলে মনে করা হচ্ছে।

এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনে অসংখ্য শিশুর মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। শিশুরা কেন যুদ্ধের শিকার হবে একাধিক মানবাধিকার সংগঠন প্রশ্ন তুলেছে তা নিয়ে । ইউক্রেনের দাবি এই যুদ্ধে এখনো পর্যন্ত ১৫৭ শিশুর মৃত্যু হয়েছে । যদিও রাশিয়া এই দাবি মানতে নারাজ।

 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...