Friday, February 27, 2026

দিল্লির পর পাঞ্জাব, এবার গোটা দেশে ইনক্লাব হবে: জয়ের পর হুঙ্কার কেজরির

Date:

Share post:

পাঞ্জাবে এবার ‘আম আদমি’র রাজ। বৃহস্পতিবার ৫ রাজ্যে নির্বাচনী ফল প্রকাশের পর ট্রেন্ড যা দেখাচ্ছে তাতে পাঞ্জাব রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) আম আদমি পার্টি। ১১৭ টি আসনের মধ্যে ইতিমধ্যেই ৯২ টি আসনে এগিয়ে রয়েছে তারা। এহেন বিপুল সাফল্যের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয় জয়ের উচ্ছ্বাস প্রকাশ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী(Delhi CM) তথা সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানালেন আজ বাবাসাহেব আম্বেদকর ও ভগৎ সিংয়ের স্বপ্ন সত্যি হলো। পাঞ্জাবের(Punjab) জনতা এবার সিস্টেম বদলে দিয়েছেন।

বিপুল সাফল্যের পর এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত হয় কেজরিওয়াল বলেন, ক্যাপ্টেন সাহেব হেরে গিয়েছেন, চান্নি সাহেব হেরে গিয়েছেন, নভজোৎ সিং সিধু হেরে গিয়েছে। আর যাদের কাছে হেরেছেন তারা সকলে অত্যন্ত সাধারণ মানুষ। এক বিশাল বড় ইনক্লাব। ভগৎ সিং বলেছিলেন স্বাধীনতা অর্জনের পর আমরা যদি সিস্টেম না বদলায় তাহলে কিছু হবে না। পাঞ্জাবের জনগণ এই সিস্টেম বদলে দিয়েছে। দিল্লির পদ পাঞ্জাবে ইনক্লাব হয়েছে। এবার গোটা দেশে ইনক্লাব হবে। দেশের সাধারণ মানুষ সকলের কাছে আমার আবেদন আপনারা আম আদমি পার্টিতে যোগ দিন।

আরও পড়ুন:ফের উত্তরপ্রদেশে যোগীরাজের আভাস: তবে কমছে আসন, পিছিয়ে খোদ উপমুখ্যমন্ত্রী

পাশাপাশি তিনি আরও বলেন, “নির্বাচনের আগে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। কেজরিওয়ালকে জঙ্গি বলা হয়েছে। তবে এই ফলাফল মাধ্যমে জনতা বুঝিয়ে দিয়েছে কেজরিওয়াল জঙ্গি নয় বরং দেশের একজন সৎ ব্যক্তি।” একইসঙ্গে তিনি আরো যোগ করেন, “আজ আমরা এক নতুন ভারতের শপথ নেব। যে নতুন ভারতে কোন দ্বেষ থাকবে না। মা-বোনেরা সুরক্ষিত থাকবেন, উন্নত শিক্ষা ব্যবস্থা থাকবে। এমন এক ভারত বানাবো যেখানে একাধিক মেডিকেল কলেজ থাকবে। হলে বাচ্চাদের আর ইউক্রেনে পড়তে যেতে হবে না।”

spot_img

Related articles

রাজ্য জুড়ে হাই অ্যালার্টে পুলিশ: ভোটার তালিকা প্রকাশের আগেই তৎপরতা

শনিবার যে কোনও সময়ে প্রকাশিত হবে ভোটার তালিকা। নির্বাচন কমিশনের সিইও দফতরের তরফে শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে সেই...

কলকাতায় টিম ইন্ডিয়া, ইডেনে দর্শকদের জন্য ভরপুর আয়োজন

মরণ বাঁচন ম্যাচ খেলতে শুক্রবার কলকাতায় চলে এল ভারতীয় ক্রিকেট দল(India)। বিকেলে বিমানবন্দরে নামেন সূর্যরা।কোচ গৌতম গম্ভীর-সহ পুরো...

রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের: প্রাক্তন পুলিশ কর্তা থেকে অভিনেত্রী তালিকায়

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য ঘোষণা করা হল প্রার্থী তালিকা। তালিকায় রয়েছেন রাজ্য...

৯দিন পরে আবিষ্কার! গামিনী জন্ম দিয়েছিল চার শাবকের

তিনটি নয় চারটি শাবকের জন্ম দিয়েছে চিতা গামিনী। ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছিলেন মধ্যপ্রদেশের (Madhyapradesh) কুনো...