Friday, June 26, 2026

ভোট মিটতেই ফের ‘বেচুবাবু’ মোদি, এবার লক্ষ্য সরকারি জমি বিক্রি

Date:

Share post:

পাঁচ রাজ্যে নির্বাচন(Election) পর্ব মিটে যাওয়ার পর এবার স্বমহিমায় ফিরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। একের পর এক রাষ্ট্রায়াত্ত্ব সংস্থা বিক্রি করার পর আরও একবার মোদি মনোনিবেশ করলেন সরকারি সম্পদ বিক্রিতে।

গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছে সরকারের বিভিন্ন দফতরের হাতে থাকা উদ্বৃত্ত জমি(Land Property) নিলাম ডেকে বিক্রি করা হবে। যার জন্য তৈরি হবে ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেসন কর্পোরেশন। সরকারি সূত্রের খবর, এই সংস্থা কেন্দ্রীয় সরকারি দফতরের হাতে থাকা উদ্বৃত্ত জমির তালিকা তৈরি করে তা বিক্রি করবে। ইতিমধ্যেই তার প্রাথমিক তালিকাও প্রকাশ্যে এসেছে যেখানে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির মধ্যে রেল ও প্রতিরক্ষা বিভাগের হাতে আছে সবচেয়ে বেশি জমি। রেলের হাতে থাকা উদ্বৃত্ত জমির পরিমাণ ১ লাখ ২৫ হাজার একর। প্রতিরক্ষা মন্ত্রকের হাতে আছে ১৬ লাখ একরের বেশি বাড়তি জমি। এছাড়া বিএসএনএল, এইচএমটি, সেল, বিইএমএল, গেইল ইত্যাদি রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতে আছে কয়েক লাখ একর উদ্বৃত্ত জমি। এগুলি বিক্রি করেই রাজকোষ ভরানোর পরিকল্পনা করেছে সরকার।

আরও পড়ুন:ব্যাপক EVM লুটের পরও কমেছে আসন, জিতলেও উত্তরপ্রদেশে BJP-র মাথাব্যাথা অখিলেশ

উল্লেখ্য, গত বছর কেন্দ্রীয় সরকার ন্যাশনাল মনিটাইজেসন পাইপলাইন তৈরি করেছে। ওই সংস্থা বন্ধ ও রুগন কেন্দ্রীয় সরকারি সংস্থা বিক্রি করবে। সরকারের সেই উদ্যোগ যদিও এখনও খুব একটা সফল হয়নি। তবে বহু চেষ্টার পর এয়ার ইন্ডিয়া টাটারা কিনেছে। কিন্তু সরকারি সংস্থা বেচে গত বছর কেন্দ্র এক লাখ কোটি টাকা আয় করার টার্গেট নিয়েছিল মোদি সরকার। কিন্তু তা হয়নি। ফলে এবছর ৭৮ হাজার কোটি টাকা সম্পদ বেচে আয় করার পরিকল্পনা করা হয়েছে। বাকি অর্থ সরকারের হাতে থাকা বাড়তি জমি বেচে আয়ের পরিকল্পনা করা হয়েছে।

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...