Thursday, June 4, 2026

Iraq:ইরাকের আকাশেও বারুদের গন্ধ, মার্কিন দূতাবাসে মিসাইল হামলা

Date:

Share post:

ইউক্রেনের পর কী ইরাকেও বাজল যুদ্ধের দামামা। উত্তর ইরাকের ইরবিল শহরে মার্কিন দূতাবাস লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা চালানো হয়। কুর্দিস নিরাপত্তা বাহিনীর দাবি, ১২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। এই মিসাইল হানায় ইতিমধ্যেই ইরাকের ১২টি টেলিভিশন চ্যানেলের অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি।ইরাকের দাবি ইরানের দিক থেকেই এই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন:Russia Ukraine:যুদ্ধের ইতি! পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান জেলেনস্কি


সংবাদমাধ্যম সূত্রের খবর, ইরাকের স্থানীয় সময় অনুযায়ী, রবিবার মাঝরাতে উত্তর ইরাকের ইরবিল শহরের মার্কিন দূতাবাসের কাছে ১২টি ব্যালেস্টিক মিসাইল আছড়ে পড়ে। হামলার জেরে মার্কিন দূতাবাসের ক্ষতি না হলে সামনে দূতাবাসের সামনে থাকা একটি স্যাটেলাইট টিভি চ্যানেল কুর্দিস্তান ২৪-এর অফিস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কারা এই হামলা চালাল, সেটা এখনও স্পষ্ট নয়। কোনও দল এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। মার্কিন বিদেশ দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, ‘এই হামলা ভয়াবহ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও নাগরিক এই হামলায় আহত হননি। ইরবিলে মার্কিন দূতাবাসেরও কোনও ক্ষতি হয়নি।’

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...