Wednesday, March 18, 2026

কেপমারির অভিযোগে ধৃত রূপা বিজেপি ঘনিষ্ঠ!

Date:

Share post:

চুরির অভিযোগে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত (Rupa Dutta)। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর সঙ্গে শুধু বিজেপি (BJP) নেতাদের সঙ্গে তোলা ছবি পোস্ট হচ্ছে একের পর এক। রূপা বিজেপি ঘনিষ্ঠ বলে খবর।

রূপা যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী, সূরাজ আমু পাল সঙ্গে ছবি রয়েছে তাঁর। এছাড়াও রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে একটি ছবিও ভাইরাল হয়েছে।

আরও পড়ুন-একদিনের জেল হেফাজতে রূপা, গ্রেফতারি নিয়ে ধোঁয়াশা !

অন্যদিকে, পাঁচ রাজ্যের ফল ঘোষণার পর টুইটারে রূপা (Rupa Dutta) কংগ্রেসের (Congress) অন্তিম সৎকার হয়েছে বলেও মন্তব্য করেছিলেন। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে শূন্য বসিয়ে বিদ্রুপ করেছিলেন তিনি।

এক বছর আগে শিরোনামে এসেছিলেন রূপা দত্ত। বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের নামে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি।

শনিবার বইমেলায় টহলরত পুলিশ কর্মীদের নজরে আসে, এক মহিলা বেশ কয়েকটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। সন্দেহ হতেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তদন্তে নেমেছে পুলিশ। আদৌ কোনও বড় ক্রিমিনাল চক্রের সঙ্গে রূপা সম্পর্কিত কিনা সেই নিয়েই খতিয়ে দেখছে পুলিশ।

spot_img

Related articles

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...