Monday, May 4, 2026

Parliament : আজ শুরু দ্বিতীয় দফার বাজেট অধিবেশন, ইপিএফ , মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধী চাপের মুখে কেন্দ্র

Date:

Share post:

সংসদে আজ সোমবার থেকে শুরু হল দ্বিতীয় দফার বাজেট অধিবেশন (Parlliament Session)। প্রথম দফায় বাজেট পেশের পর এদিন আবার সংসদের অধিবেশন বসছে।

সংসদ সূত্রে জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ, অধিবেশনের প্রথম দিনেই জম্মু-কাশ্মীরের অর্থ বাজেট পেশ করতে পারেন। মধ্যাহ্নভোজ বিরতির পর এই বিষয়ে আলোচনা করা হবে সংসদে। এর পরেই এদিন উপজাতি সংশোধনী বিল পেশ হতে পারে।

 

এদিকে অধিবেশনের প্রথম দিন থেকেই নানা ইস্যুতে কেন্দ্রকে চাপে রাখতে মরিয়া কংগ্রেসসহ বিরোধী দলগুলো। এবারের অধিবেশনে বেকারত্ব , প্রভিডেন্ট ফান্ডের সুদ কমিয়ে দেওয়া, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করে আনা সহ একাধিক বিষয়ে সরব হতে চলেছে বিরোধীরা।

বিরোধীদের দাবি সদ্যসমাপ্ত ৪ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয় হলেও সামাজিক বিভিন্ন সমস্যার দিকে কেন্দ্রের নজর নেই । বিশেষ করে পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি সেইসঙ্গে প্রভিডেন্ট ফান্ডের সুদ কমিয়ে দেওয়ায় মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে সংসদে আলোচনার দাবি জানাবে কংগ্রেস ও বিরোধী দলগুলি। ফলে অধিবেশনের প্রথম দিন থেকেই সরকার ও বিরোধী পক্ষের এই চাপান-উতোরে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Related articles

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে