Sunday, May 17, 2026

কোনোভাবেই পিছনো যাবে না বালিগঞ্জ-আসানসোলের উপনির্বাচন: রাজ্যকে জানাল কমিশন

Date:

Share post:

উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যেই ১২ এপ্রিল রাজ্যের ২ কেন্দ্রে উপনির্বাচনের (By Poll) দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই সময়ে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় রাজ্য সরকারের তরফে কমিশনকে কিছুদিনের জন্য ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। উচ্চ মাধ্যমিকের পাশাপাশি আইএসসি, আইসিএসসি এবং সিবিএসই বোর্ডেরও পরীক্ষা রয়েছে। ভোটের কারণে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে আশঙ্কা করেই রাজ্য সরকারের পক্ষ থেকে ভোটের দিন বদলানোর অনুরোধ করা হয়। তবে হাতে সময়ে না থাকার কারণে ভোটের দিন পরিবর্তন করা যাবে না বলে জানাল জাতীয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন-সামনে দোল, জেলায় ঘুরতে হবে উচ্চপদস্থ আধিকারিকদের: নির্দেশ মুখ্যসচিবের

বালিগঞ্জ-আসানসোল উপনির্বাচনের (By Poll) প্রক্রিয়া ৬মাসের মধ্যে করতে হবে। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে এই দুই কেন্দ্রে উপনির্বাচন করাতেই হবে। সেই কারণে, রাজ্যে অনুরোধ রাখতে পারবে না বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

এখন এই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...