Saturday, June 6, 2026

যে কোনও মৃত্যুই দুঃখজনক, দোষীরা শাস্তি পাবে, ঝালদা কাণ্ডে স্পষ্ট জানালেন পার্থ চট্টোপাধ্যায়

Date:

Share post:

ঝালদা কাণ্ডে ঝালদা থানার আইসি-র বিরুদ্ধে নিহত কাউন্সিলরের স্ত্রী পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন। তিনি অভিযোগ করেন আইসি নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই তপন কান্দুকে চাপ দেওয়া হচ্ছিল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য। সেই অভিযোগের স্বপক্ষে আবার নতুন করে একটি অডিও ক্লিপ সামনে এসেছে। ক্লিপটি সামনে এনেছেন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু।

অডিও ক্লিপে মিঠুন কান্দু বলেন , “হ্যাঁ কথা হল, বলল তো আমার সঙ্গে কথা হয়েছিল ভিতরে, চেয়ারম্যানশিপটার ব্যাপারে বলছে।” এরপর অজ্ঞাতপরিচয় ব্যক্তি বলেন, “চেয়ারম্যান হবে না, আমি বলে দিয়েছি ভাইসটা হলে হবে বা বাদ বাকিগুল হবে। চেয়ারম্যান টিএমসির লোগোতে যারা জিতেছে তারাই হবে, তার বাইরে হবে না। আমি তো তোকে প্রথম দিনই বলে দিলাম।’

মিঠুন কান্দু এর উত্তরে জানান, “সকালেও কথা হল, বললাম যে তাহলে কী বলব? জানাচ্ছি বলছে, বলছে আঠেরো তারিখ তো আমাদের বোর্ড গঠন হবে, হোলির পর।’ উত্তর আসে “আমাকে আর একটা দিন টাইম দিন, আমি ভেবে জানাব। ভেবে জানিয়ে এভাবে কিছু লাভ নেই। তুই যদি টাইম পাস একবার আমার সাথে দেখা কর, তোর সামনাসামনি আমি বলে দিচ্ছি আরও ডিটেল। তুই তাহলে এখনই চলে আয় পুরনো থানায়…”

তপন কান্দুর স্ত্রী এসপি-কে লেখা চিঠিতে এই খুনের জন্য ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ এবং তৃণমূল নেতাদের মধ্যে যোগাযোগের কথা বলেছেন। এই নিয়েই পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি নিজের যুক্তিতে অনড় থাকেন এবং স্পষ্টই জানিয়ে দিলেন,’ রং দেখে বিচার করা হয় না, যে কোনও মৃত্যুই দুঃখের’।

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘অডিওটি শুনছি দেখছি আপনাদের কাছে, আমি নিজেই শুনিনি, তাই সেটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানিনা। কিন্তু এটুকু জানি গতকালই যখন ঘটনাটা মানুষের কাছে জানাজানি হয়েছে ওই জেলার এসপি নিজে এগিয়ে এসে বলেছেন যে লিখিত ভাবে জানালে নিশ্চই ব্যাপারটা দেখবো। এর থেকেই প্রমাণ হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে রাজ্য সরকার চলছে তা কোনও পক্ষপাতের নয়। রং দেখে বিচার করা হয় না, যেকোন মৃত্যুই দুঃখের। যে কোনও রক্তপাতের ঘটনা আমাদের বেদনা দেয়। আমি নিজে মনে করি যে এতে রং না দেখে পতাকা না দেখে সত্য অনুসন্ধান হবে এবং তদন্তে প্রকাশিত হবে কে দোষী এবং প্রশাসন ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন- রাজ্যে ৩১ মার্চ পর্যন্ত বহাল কোভিডের বিধিনিষেধ, দোলের জন্য বিশেষ ছাড়

Related articles

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...