Friday, May 15, 2026

Purulia Councilor Death: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় স্কেচ প্রকাশ পুলিশের

Date:

Share post:

প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় একটি স্কেচ প্রকাশ করল পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগন জানিয়েছেন, দুষ্কৃতীকে খুঁজে দিতে পারলে মোটা টাকার পুরস্কার দেওয়া হবে।

আরও পড়ুন:বালিগঞ্জে বাবুলের বিরুদ্ধে বামপ্রার্থী শায়রার বায়োডাটা চমকে দেবে

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের কিনারা করতে তৎপর পুলিশ। ইতিমধ্যেই ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। পাশিপাশি তদন্ত শুরু করেছে সিআইডিও। ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার হয়েছেন তপন কান্দুর ভাইপো। তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তদন্ত চলছে। অপরাধী যেই হোক না কেউ ছাড়া পাবে না।

প্রসঙ্গত,রবিবার সন্ধেয় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ঝালদা পুরসভার ২ নম্বর কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর। বিকেলে হাঁটার সময় ঝালদা-বাগমুন্ডি রোডের উপরে গুলিবিদ্ধ হন তিনি। গোকুলনগর গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি বাইকে আসা ৩ জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য গুলি করে। তাঁর পেটে গুলি লাগে। রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তপন। এরপর দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। প্রথমে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে।আশঙ্কাজনক হয়ে পড়লে ঝাড়খণ্ডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় তাঁর। এরপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। তদন্ত শুরু হতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। আটক করা হয় তপন কান্দুর ভাই ও ভাইপোকে। শেষমেশ গ্রেফতার হয় ভাইপো।

সদ্য সমাপ্ত পুরসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটেই ভোটে লড়েন তপন কান্দু। তপনের বিরুদ্ধে তৃণমূলের টিকিটে দাঁড়ান তাঁরই ভাইপো। তাঁকে হারিয়ে জেতেন তপন। তাই এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব নাকি পারিবারিক বিবাদ লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...