Friday, May 15, 2026

সৌগতর পর ডেরেক, বর্ষসেরা সম্মানে ভূষিত তৃণমূল সাংসদ

Date:

Share post:

সৌগতর পর ডেরেক, বর্ষসেরা সম্মানে ভূষিত তৃণমূল সাংসদ

(সংসদীয় কমিটির বিচারে এবার ‘বর্ষসেরা সাংসদ’ হিসেবে নাম ঘোষিত হয়েছে তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেকের)

 

সাংসদ হিসেবে সুনামের সঙ্গে কাজ করে যাওয়ার জন্য এবার বর্ষসেরা সম্মানে পেলেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন।
এমন খবর নিজেই টুইট করে জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় কর্মসমিতির অন্যতম সদস্য ডেরেক ও’ব্রায়েন।

ডেরেক টুইটে জানান, লোকমত সংসদীয় কমিটির বিচারে এবার ‘বর্ষসেরা সাংসদ’ হিসেবে নাম ঘোষিত হয়েছে তাঁর।
এই কমিটির চেয়ারম্যান এনসিপি প্রধান শরদ পওয়ারকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। একইসঙ্গে ডেরেক তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কৃতজ্ঞতা জানান। তৃণমূলের কর্মী, সমর্থকদেরও ধন্যবাদজ্ঞাপন করেছেন তিনি।

দেশজুড়ে মোট ১১ জন সাংসদ এই সম্মান পাচ্ছেন। যার মধ্যে ৮ জন লোকসভার এবং ৩ জন রাজ্যসভার সদস্য।
সেই তালিকাতেই রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। প্রসঙ্গত, এর আগে চলতি বছরে ‘সাংসদ রত্ন’ সম্মান পেয়েছিলেন তৃণমূলের লোকসভার সদস্য সৌগত রায়

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...