Friday, June 19, 2026

দোলের দিনে অন্য মুডে নেতা মন্ত্রীরা

Date:

Share post:

পলাশের রাঙায় আজ মেতেছে গোটা রাজ্য। দিগন্তে গাঢ় হয়েছে পলাশের রং।বসন্তকে স্বাগত জানিয়ে আবির খেলায় মেতেছেন সাধারণ মানুষ থেকে আমলা সকলেই।

আরও পড়ুন:দোলের রঙিন শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, মিলেমিশে থাকার বার্তা রাষ্ট্রপতির

আজ সকালে মন্ত্রী শশী পাঁজাকে দেখা গেল একেবারে অন্য মুডে। সরকারি গাড়ি ছেড়ে হেলমেট পরে স্কুটারে চেপে গিরিশ পার্কের বাড়ি থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে গেলেন শোভাবাজারের জয় মিত্র স্ট্রিটে। সেখানে মন্দিরে পুজোও দিলেন তিনি। স্থানীয় ক্লাবের সদস্যদের সঙ্গে আবিরের রঙে রাঙা হলেন তিনি । বিতরণ করলেন মিষ্টিও। বললেন, রঙ খেলতে খেলতে প্রভাতফেরি হবে,সেটা দেখতেই খুব ভালো লাগে।

শ্রীরামপুরের ব্যস্ত সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাতলেন রঙে। পাড়ার দাদুকে রঙ মাখালো কচিকাচারা। আবিরের মশাল নিয়ে ঘুরলেন গোটা পাড়ায়। বললেন কবিতাও।

অন্যদিকে বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ও মাতলেন রঙের খেলায়। সকালে দলীয় সদস্যদের নিয়ে প্রভাতভেরি অনুষ্ঠানে পা মেলালেন তিনি।
দোল খেলায় মাতলেন দমকলমন্ত্রী সুজিত বসু। এদিন সল্টলেক সংস্কৃতি সংসদের উদ্যোগে সল্টলেকের বিএফ পার্কে বসে রঙ খেলার আসরে যোগ দেন তিনি। ডিজের তালে রঙ খেলায় মেতে ওঠেন বাসিন্দারাও।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...