Friday, May 15, 2026

‘ মা ‘ হতে পারেন ৮৪ বছরের বৃদ্ধ! রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ

Date:

Share post:

কথায় আছে মা হওয়া কি মুখের কথা? কিন্তু ধরুন একজন পুরুষ যদি মা হওয়ার জন্য শারীরিক ভাবে সক্ষম হন? আবার ধরুন সেই পুরুষ যদি হন ৮৪ বছরের বৃদ্ধ ( 84 years old man)? কি সব তালগোল পাকিয়ে গেল তো? তাহলে এই প্রতিবেদনটি পড়ুন। পিঠের ব্যাথায় ভুগতে থাকায় ৮৪ বছরের বৃদ্ধের(84 years Old man) পেটের ছবি প্রকাশ্যে নিয়ে এল বড়ই অদ্ভুত এক ঘটনা।

বৃদ্ধের নাম অমিয় চক্রবর্তী, বাড়ি মালদা জেলায়।বেশ কিছুদিন ধরে পিঠের ব্যথার সমস্যায় ভুগছিলেন। শেষমেষ চিকিৎসকের দ্বারস্থ হন। দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসক (Homeopathy doctor) শান্তনু দাস( Santanu Das) তাঁকে দেখার পর, কিডনির পরীক্ষা করার পরামর্শ দেন। সেই কথা মেনে ডায়াগনোস্টিক সেন্টারে (Sonoscan Centre)গিয়েছিলেন ৮৪ বছরের অমিয় চক্রবর্তী (Amiya Chakraborty)। সেখান থেকে রিপোর্ট নিয়ে এসে চিকিৎসককে দেখাতেই চক্ষু চড়কগাছ ! এও কি সম্ভব?   রিপোর্টে লেখা আছে যে ৮৪ বছর পুরুষের শরীরে রয়েছে নাকি ডিম্বাশয় ও জরায়ু! রিপোর্ট প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।

Uttarakhand: ৪০০ বছর আগের অভিশাপের আতঙ্কে হোলি খেলেন না গ্রামবাসীরা! 

ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। এভাবে ভুয়োরিপোর্ট দেওয়ার অভিযোগ ওঠায়,ওই ডায়াগনোস্টিক সেন্টারের তরফ থেকে বলা হয়েছে , প্রিন্টিং মিসটেকের কারণেই এমন ঘটনা ঘটেছে। বিষয়টি সংশোধন করা হবে ।কিন্তু এই ঘটনার জেরে অনেকেই চিকিৎসা ব্যবস্থার দিকেও আঙুল তুলতে শুরু করেছেন।  এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন বিষয়টির দিকে তাঁরা নজর রাখছেন। তদন্ত করে দেখা হচ্ছে, যদি ঘটনার সত্যতা প্রমাণিত হয় সেক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহন করা।

যাঁকে ঘিরে এত কাণ্ড সেই অমিয় বাবু হতবাক।তাঁর দাবি অবিলম্বে  প্রশাসনের কঠোর ব্যবস্থা নিক। অন্যদিকে চিকিৎসক শান্তনু দাস জানান, চিকিৎসা হয় রিপোর্টের ভিত্তিতে ,আর সেখানে যদি এসব ভুল রিপোর্ট দেওয়া হয় তাহলে পরবর্তীতে বড় সমস্যা হতে পারে।

 

Related articles

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...