Saturday, March 14, 2026

নরওয়েতে ভেঙে পড়ল মার্কিন সেনাবাহিনীর বিমান, মৃত ৪ জওয়ান

Date:

Share post:

  1. নরওয়েতে ভেঙে পড়ল ন্যাটোর সেনা মহড়ায় অংশ নেওয়া মার্কিন সেনাবাহিনীর এক বিমান। দুর্ঘটনায় জেরে মৃত্যু হয়েছে ৪ মার্কিন সেনার। শুক্রবার রাতে উত্তর নরওয়ের বোডোর দক্ষিণে বিমানটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। অবশেষে মার্কিন সেনাবাহিনীর তরফের স্বীকার করে নেওয়া হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনার কথা।

উল্লেখ্য, ন্যাটোর সদস্য দেশগুলি ৩০ হাজার সেনা কোল্ড রেসপন্স সামরিক মহড়ায় অংশ নিয়েছে। সেখানেই যোগ দিয়েছিল মার্কিন সেনাবাহিনীর এই বিমানটি। সেটিই শুক্রবার দুর্ঘটনার কবলে পড়ে। মার্কিন সেনার তরফে জানানো হয়েছে যে বিমান দূর্ঘটনার কবলে পড়ে সেটি হল MV-22B Osprey। শুক্রবার বিমান নিখোঁজ হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর তল্লাশি অভিযানে নেমেছিল মার্কিন সেনা। অবশেষে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয় এদিন।

আরও পড়ুন:ভারত-বাংলাদেশ সীমান্তে চিনা ড্রোন! কারণ নিয়ে ধোঁয়াশা

এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর শনিবার শোক প্রকাশ করেছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর। টুইটারে তিনি লেখেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, গতকাল রাতে এক বিমান দুর্ঘটনায় মার্কিন সেনাবাহিনীর ৪ জন সেনা নিহত হয়েছেন।”

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...