Friday, June 26, 2026

পানিহাটি: খুনের ২ ঘণ্টার মধ্যে দু’জনকে গ্রেফতার করল পুলিশ

Date:

Share post:

পানিহাটি (Panihati Murder Case) আগরপাড়ায় খুনের ঘটনায় মাত্র দু’ঘণ্টার মধ্যে দু’জনকে গ্রেফতার করল খড়দা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের জবাব খুন। ১০ বছর পর বাবার খুনের বদলা নিল ছেলে।

পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঠিক সাত দিনের মধ্যে আজ ফের খুনের (Panihati Murder Case) ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মহম্মদ আরমান পানিহাটির ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ২০১১ সালে কামারহাটিতে খুন হন শেখ উজির নামে এক ব্যক্তি। ওই ঘটনায় নাম জড়ায় মহম্মদ আরমানের। জানা গিয়েছে, বাবার খুনের বদলা নিতে মহম্মদ আরমানকে খুন করে শেখ বসির। খুনের সময় শেখ রমজান নামে এক ব্যক্তিও তার সঙ্গে ছিল বলেই খবর সূত্রের। খুনের ঠিক ২ ঘণ্টার মধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ।

আরও পড়ুন: “অগ্নিমিত্রা উড়ে যাবে, কেয়ার ইতিহাস-অঙ্কে জ্ঞান নেই”, বিজেপি প্রার্থীদের কটাক্ষ বাবুলের

পানিহাটিতে আজ বিকেলেই পিটিয়ে খুনের ঘটনা ঘটে। একটি নির্জন রাস্তার ধার থেকে উদ্ধার করা হয়েছে মহম্মদ আরমান নামে ওই যুবকের মৃতদেহ। নিহত ব্যক্তির দেহে ভোজালির কোপ রয়েছে। পরিবার সূত্রে দাবি, ১৫ দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিল মহম্মদ আরমান। আরমানের বাড়ির এক সদস্যের অভিযোগ, দুপুরে ঘরে থেকে আরমানকে ডেকে নিয়ে যায় একজন। তারপরই তাঁর মৃত্যুর খবর মেলে।

গত রবিবার ভর সন্ধেবেলা খুন হন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। ভিডিওতে দেখা গিয়েছে, পাড়ার দোকানের সামনে স্কুটারে বসে কথা বলছিলেন অনুপম। সেই সময় এক যুবককে তাঁকে গুলি করে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিবিদ্ধ হওয়ার পর বাইক থেকে ছিটকে পড়েন তৃণমূল কাউন্সিলর। তাঁকে বেলঘরিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখনও ঘটনাটির তদন্ত চলছে।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...