Tuesday, June 23, 2026

আর জম্মু-কাশ্মীরে সিআরপিএফের প্রয়োজন নাও হতে পারে! কী বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

কয়েক বছরে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী সিআরপিএফের (CRPF) প্রয়োজন নাও হতে পারে। এমনটাই জানালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। বেশ কয়েক বছর ধরে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)। গত ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরে (Jammu And Kashmir) ৩৭০ ধারা প্রত্যাহারের পর উপত্যকায় আরও দায়িত্ব বাড়ে সিআরপিএফ-এর।

আরও পড়ুন: কংগ্ৰেস সভাপতি নয়, অন্য কোন পদ দেওয়া হোক রাহুলকে, চাইছেন বিক্ষুব্ধরা

শনিবার সিআরপিএফ-এর (CRPF) ৮৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শ্রীনগরের মৌলানা আজাদ স্টেডিয়ামে বক্তব্য রাখেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। এই প্রথমবার দিল্লিতে সিআরপিএফ-এর সদর দফতরের বদলে বাইরে শ্রীনগরের মৌলানা আজাদ স্টেডিয়ামে সিআরপিএফ-এর কুচকাওয়াজ হল।

অমিত শাহ এদিন বলেন, “সিআরপিএফ যে সংকল্প নিয়ে কাশ্মীর, নকশাল এলাকা এবং উত্তর-পূর্বে কাজ করছে, আমি নিশ্চিত যে আগামী কয়েক বছরের মধ্যে, এই তিনটি অঞ্চলেই আমাদের সিআরপিএফের কোনো প্রয়োজন নাও হতে পারে। এবং এই তিনটি অঞ্চলে শান্তি বজায় থাকবে। আর যদি এই ঘটনা ঘটে, তাহলে এর পুরো কৃতিত্ব সিআরপিএফ-এর।’

আরও পড়ুন: হিজাব বিতর্কে কর্ণাটক সরকারের হুঁশিয়ারি, পরীক্ষা বয়কট করলে মিলবে না দ্বিতীয় সুযোগ

কাশ্মীরে সিআরপিএফের বিশাল বাহিনী রয়েছে।  মোট জনবলের প্রায় এক-চতুর্থাংশ এই অঞ্চলে জঙ্গি দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে। বর্তমানে সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের পাশাপাশি উপত্যকায় সেনাবাহিনী, বিএসএফ, আইটিবিপি এবং এসএসবি-ও মোতায়েন রয়েছে‌।



Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...