Thursday, May 14, 2026

Blast Pakistan: সেনাঘাঁটিতে একাধিক বিস্ফোরণ, আগুন পাক অস্ত্রাগারে

Date:

Share post:

পর পর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের শিয়ালকোট। রবিবার সকালে পাঞ্জাব প্রদেশের সেনাঘাঁটিতে আচমকা জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট হয়নি।তবে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে।

আরও পড়ুন:Russia Ukraine War: আরও বিধ্বংসী হামলা, রুশ সেনার আগ্রাসন রুখতে রেললাইন উড়িয়ে দিল ইউক্রেন

স্থানীয় সূত্রে দাবি, শিয়ালকোটে সেনাঘাঁটিতে এই বিস্ফোরণ হয়েছে। প্রচণ্ড আওয়াজ এবং তার সঙ্গে আগুনের হলকা বেরিয়ে আসতে দেখেন তারা।প্রাথমিক ভাবে অনুমান করা হয়, বিস্ফোরণের ফলে সেনাঘাঁটির অস্ত্রাগারে আগুন ধরে গিয়েছে।যদিও পাক সেনার মিডিয়া ইউং দ্য ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, শর্টসার্কিট থেকেই আগুন লেগে যায়। তবে সেনারা সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনায় এই ঘটনায় কোনও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি।

অন্যদিকে, স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, পাক সেনা সূত্রে জানানো হয়েছে, পিএল ১৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছিল। জে১০-সি যুদ্ধবিমান থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ালকোটে গিয়ে পড়ে। ফলে কী কারণে বিস্ফোরণ তা এখনও ধোঁয়াশায়।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...