Thursday, May 14, 2026

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট: কেন্দ্রকে অবস্থান জানানোর নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান বিভ্রাট নিয়ে এবার কেন্দ্রের জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। ২ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে ১০ মার্চ হাইকোর্টে (High Court) জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী বিপ্লব চৌধুরী। তাঁর অভিযোগ ছিল, ২০১৬-তেও মুখ্যমন্ত্রীর বিমানে বিভ্রাট দেখা দেয়। ফের একই ঘটনা। ঘটনার নিরপেক্ষ ও যথাযথ তদন্তের দাবি করেন তিনি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। সোমবার মামলার শুনানিতে বিচারপতি বলেন, বারবার কেন মুখ্যমন্ত্রীর বিমান বিপত্তি হচ্ছে, তা জানাক ডিজিসিএ। আগামী ২ সপ্তাহের মধ্যে অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২৫ এপ্রিল এই মামলার শুনানি।


আরও পড়ুন: Abhishek Banerjee: তিন মিনিট আগেই ইডি দফতরে পৌঁছলেন অভিষেক


সমাজবাদী পার্টির (SP) হয়ে বারাণসীতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরার পথে কলকাতায় নামার পনেরো মিনিট আগে প্রচণ্ড ঝাঁকুনি হয় বিমানটিতে। রীতিমতো ঝাঁকুনি খেতে খেতে নামতে থাকে বিমান। ঘটনার জেরে রাজ্য সরকারের পক্ষ থেকে ডিজিসিএ-কে চিঠি দেওয়া হয়। প্রাথমিক তদন্তের পরে বলা হয়, খারাপ আবহাওয়ার জন্যই বিভ্রাট ঘটে। ATC-র অনুমতি নিয়ে বিমান অবতরণ করে। এরপরেই এই বিষয় নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...