Monday, May 11, 2026

নিহত কাউন্সিলর তপন কান্দুর ভাইপোকে জিজ্ঞাসাবাদ সিটের, ক্লোজ আইসি-সহ ৫ পুলিশকর্মী

Date:

Share post:

ঝালদার কংগ্রেস (Congress) কাউন্সিলর খুনে দ্রুত নিষ্পত্তি করতে দফায় দফায় জেরা চালাচ্ছে সিট (SIT)। তপন কান্দুর (Tapan Kandu) ভাইপো দীপককে জেরার পরে, সোমবার জিজ্ঞাসাবাদ করা হয় অপর ভাইপো মিঠুন কান্দুকে (Mithun Kandu)।

এদিন, পুরুলিয়া মফস্বল থানায় ডেকে পাঠিয়ে মিঠুনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ভাইরাল হওয়া যে ফোনালাপের অডিও-তে মিছুনের নাম জড়িয়েছে সেটি নিয়েও জানতে চাওয়া হয় বলে সূত্রের খবর। অডিও ক্লিপটির সত্যতা যাচাই করতে ফোনটিকে পরীক্ষা করা হবে। ইতিমধ্যেই কংগ্রেস কাউন্সিলর খুনে ভাইপো দীপক কান্দু-সহ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:Holi: রঙের উৎসবে মদিরার ফোয়ারা! চারদিনে রাজ্যে মদ বিক্রি ২০০ কোটি টাকার

এদিকে, তপন কান্দু খুনে এক এসআই সহ ৫ পুলিশকর্মীকে ক্লোজ করার নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। ঝালদা থানার সাব ইনস্পেক্টর অনিমা অধিকারী, দু’জন কনস্টেবল এবং দু’জন এনভিএফ কর্মী। রবিবার ঝালদার বাঘমুণ্ডি যে জায়গায় তপন কান্দু খুন হন তার থেকে এক কিলোমিটার দূরে টহলদারি ভ্যানে ছিলেন ওই পাঁচ পুলিশকর্মী। কর্তব্যে গাফিলতির অভিযোগেই ওই পাঁচ জনকে ক্লোজ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...