Sunday, May 31, 2026

এক লাটসাহেব বসে আছে, তাঁর মুখে বাংলা সবচেয়ে খারাপ: রাজ্যপালকে কটাক্ষ মমতার

Date:

Share post:

রামপুরহাট কাণ্ডে(Rampurhat) ৮ জনের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক ফায়দা তুলতে ময়দানে নেমে পড়েছে বিরোধী বিজেপি(BJP)। এই ঘটনায় রাজ্য সরকার যে কড়া পদক্ষেপ নিচ্ছে সে কথা জানানোর পাশাপাশি বিরোধী শিবিরকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি একহাত নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়কে(Jagdeep Dhankar)। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন সরকারকে সমস্যায় ফেলতে এই ঘটনা বিরোধীদের চক্রান্ত।

এদিন রাজ্যপাল জগদীপ ধনকড়কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “এখানে এক লাট সাহেব রয়েছেন। যিনি সবসময়ই রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে অভিযোগ করেন। কিন্তু নিজে রোজ ঘুরে বেড়াচ্ছেন দার্জিলিং থেকে জলপাইগুড়ি। আর বলছেন, সবচেয়ে খারাপ বাংলা।” পাশাপাশি রাজ্যপাল যে পুরোপুরি বিজেপির হয়ে কাজ করছে সে কথা বুঝিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, আমার কাছে খবর রয়েছে রাজভবন থেকে এখন আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে কার কার বাড়িতে রেড করতে হবে।

আরও পড়ুন:সরকারকে সমস্যায় ফেলার চক্রান্ত বিরোধীদের: কাল রামপুরহাটে যাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী

রামপুরহাট কাণ্ডে এদিন বিরোধীদের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক। কিন্তু ঘটনা ঘটার পর সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্য সরকারের একের পর এক প্রতিনিধিকে পাঠানো হয়েছে ঘটনাস্থল পরিদর্শনে। সিট গঠন করে তদন্ত চলছে। সরকার কখনো চায় না তার রাজ্যে কোনরকম হত্যাকাণ্ড ঘটুক।” এর পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, “বিরোধীদের কাছে সরকারের বিরোধিতা করার কোন ইস্যু নেই। তাই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। সরকারকে সমস্যায় ফেলার চেষ্টা চালাতে।” এরপরই মুখ্যমন্ত্রী জানান, “কিছু দল ল্যাংচা খেতে খেতে বীরভূমে ঢুকছে ল্যাংচাতে ল্যাংচাতে। আজ বীরভূমে যাব ভেবেছিলাম, তাই যাইনি। কাল আমি বীরভূমে যাব ঘটনাস্থল পরিদর্শনের জন্য।”

Related articles

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...