Monday, June 8, 2026

আর্ট অফ লিভিং-এর উদ্যোগ :  সোনাগাছির যৌনকর্মীদের দেখানো হবে ‘গাঙ্গুবাঈ’ ছবিটি

Date:

Share post:

সোনাগাছির যৌনকর্মীদের ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ ছবিটি দেখানোর উদ্যোগ নেওয়া হল। সৌজন্যে আর্ট অফ লিভিং-এর উড়ান (The Art Of Living Project Udaan)। উড়ান-এর সঙ্গে যুক্ত  কর্মীরা নিজেরাই এই ব্যাপারটির তদারকি করছেন। জানা গিয়েছে প্রায় ১০০ জন যৌনকর্মীকে ছবিটি  বিনামূল্যে দেখানো হবে। আর্ট অফ লিভিং-এর  প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশংকর এই শুভ  উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

উড়ান-এর প্রত্যেক কর্মীকে তিনি অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনদের জন্যেও  প্রতিনিয়ত নানা সেবামূলক কাজ করে চলেছে উড়ান। সমাজের কল্যাণে  উড়ান-এর এই ভাবনা, এই পরিকল্পনা এবং উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শ্রী শ্রী রবিশংকর উড়ান-এর সদস্যদের এই ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিনব বিষয়ভাবনার জন্য অভিনন্দনও জানিয়েছেন।

 

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...