Monday, June 8, 2026

রামপুরহাটকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ হাইকোর্টের, আজই শুনানি

Date:

Share post:

বীরভূমের(Birbhum) রামপুরহাটে(Rampurhat) একের পর এক বাড়িতে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট(Kolkata HighCourt)। এই প্রাণহানির ঘটনাকে বুধবার প্রধান বিচারপতি জঘন্য অপরাধ বলে মন্তব্য করেন। এবং বুধবার দুপুর দুটোয় এই মামলার শুনানির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সকালে হাইকোর্টের কাজ শুরু হওয়ার পর রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং সরকারি কৌসুলিকে এজলাসে ডাকেন প্রধান বিচারপতি। এবং রামপুরহাট কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের কথা জানিয়ে দেন। প্রধান বিচারপতি বলেন, “এই ধরনের ঘটনা জঘন্য অপরাধ। অবিলম্বে তদন্ত করা উচিত। ১০টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হল। ঘরবন্দি করে মানুষকে পুড়িয়ে মারা হল। এই ধরনের ঘটনার পিছনে যারা আছে তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার।”

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর পাল্টা চিঠিতে ধনকড় প্রমাণ করলেন তিনি বিজেপির এজেন্ট

অন্যদিকে এই ঘটনাকে হাতিয়ার করে বিরোধী শিবির রাজনীতির ময়দানে নামলেও তদন্তকারীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পাশাপাশি ঘটনার তদন্তে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন ফরেনসিক আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। কীভাবে অগ্নিকাণ্ড ঘটল, সে তথ্য খতিয়ে দেখছেন আধিকারিকদের। ফরেনসিক আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রীর গঠিত সিটও।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...