Monday, June 8, 2026

মুখ্যমন্ত্রীর পাল্টা চিঠিতে ধনকড় প্রমাণ করলেন তিনি বিজেপির এজেন্ট

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর পাল্টা চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানেও প্রকাশ পেল রাজনীতির ছায়া। রামপুরহাট অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যের সাংবিধানিক প্রধান আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই কড়া ভাষায় ভাষায় মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে রাজ্যপালকে অযাচিত, দায়িত্বজ্ঞানহীন, অনভিপ্রেত বলে মন্তব্য করেন। তারপরও চুপ থাকেননি জগদীপ ধনকড়।বুধবারের পাল্টা চিঠিতে তিনি লেখেন, রাজ্যের সাংবিধানিক পদে থেকেও রাজ্যের গঠন করা বিশেষ তদন্তকারী দল(SIT)-এর তদন্তে আস্থা নেই তাঁর ।রাজ্যপালের এই উত্তরে স্পষ্ট বিরোধী দলের মতো তাঁরও রাজ্যের আইনশৃঙ্খলায় ভরসা নেই।


আরও পড়ুন:Kunal: রামপুরহাটের যাওয়ার নামে হাইওয়েতে বিজেপি-র ‘পিকনিক’, টুইটে ভিডিও ফাঁস কুণালের

রামপুরহাটের হিংসার পেছনে বাংলার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ থাকতে পারে বলেও মঙ্গলবারের চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। ধনকড় বলেন, এ ভাবে অপরাধ বা হিংসাকে চাপা দেওয়া যায় না।

রামপুরহাটের ঘটনার পেছনে যে বা যারাই থাকুক, কাউকে ক্ষমা করা হবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই সিট গঠন করা হয়। এমনকি গ্রেফতারও করা হয়েছে ২০ জনকে। চলছে তদন্তও। তাও সেইসবের ঊর্ধ্বে গিয়ে নিজেকে খবরের শিরোনামে রাখতে চিঠির জবাব দিলেন রাজ্যপাল।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...