Monday, June 8, 2026

Kunal: রামপুরহাটের যাওয়ার নামে হাইওয়েতে বিজেপি-র ‘পিকনিক’, টুইটে ভিডিও ফাঁস কুণালের

Date:

Share post:

রামপুরহাটের (Rampurhat)ঘটনার পরে বুধবার ঘটনাস্থলে যাচ্ছে বিজেপির (BJP)প্রতিনিধি দল। ঘটনার পর থেকেই এই নিয়ে রাজ্য সরকার( Government of West Bengal) ও শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা। ঘটনার ১২ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal), আশিস বন্দ্যোপাধ্যায়রা (Ashis Banerjee)। বুধবার, ঘটনাস্থলে যাওয়ার কর্মসূচি ঘোষণা করে বিজেপি (BJP)। সকালে প্রতিনিধিদলের সদস্যরা রওনা দেন রামপুরহাটের উদ্দেশে। কিন্তু দুঃখজনক ঘটনার পরিদর্শনের যাওয়ার পথে বিজেপির পিকনিকের ছবি ধরা পড়ে। দেখা যায়, শীতাতপ নিয়ন্ত্রিত বাসে যাচ্ছেন তাঁরা। শক্তিগড়ে নেমে রীতিমতো হৈ হৈ করে ল্যাংচা খাচ্ছেন। সঙ্গে কেউ খাচ্ছেন নরম পানীয়, কেউ চা। সেই ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পরপর দুটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন,
“বিজেপির পিকনিক !! গাড়ি, বাসে যথাযথ আয়োজন বলে খবর। তবে শক্তিগড়ের ল্যাংচা না হলে চলে? বুধবার সকালে। উল্লেখ্য, ওঁরা রামপুরহাটের দুঃখজনক ঘটনাস্থল দেখতে যাচ্ছেন।”
“বিজেপির পিকনিক 2. গাড়ি, বাসে যথাযথ আয়োজন বলে খবর। তবে শক্তিগড়ের ল্যাংচা না হলে চলে? উল্লেখ্য, ওঁরা রামপুরহাটের দুঃখজনক ঘটনাস্থল দেখতে যাচ্ছেন।“

রামপুরহাটের ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র বলে আগেই অভিযোগ তুলেছিল তৃণমূল। শাসকদলকে ঘটনা বদনাম করার জন্যই তৃণমূলের উপপ্রধানকে খুন করে এলাকায় আগুন দিয়ে নিরীহ মানুষকে হত্যা করা হয়। এই ঘটনা নিয়ে বিজেপি যে সস্তা রাজনীতি করছে এদিনের ল্যাংচা পিকনিক থেকে সে কথা স্পষ্ট।

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...